মেডিকেলে ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় জড়িত সন্দেহে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সহকারী পরিচালক ওমর সিরাজসহ ৩ জনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
শুক্রবার রাজধানীর আগারগাঁও এলাকা থেকে তাদের আটক করা হয়।
র্যাবের মিডিয়া উইং পরিচালক মুফতি মাহমুদ খান সাংবাদিকদের বলেন, প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত সন্দেহে ইউজিসির সহকারী পরিচালকসহ ৩ জনকে আটক করা হয়েছে। তবে আটক প্রশ্নপত্র মেডিকেলের ভর্তি পরীক্ষার কি-না অন্য কোনো পরীক্ষার এটা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
বিষয়টি যাচাই-বাছাই করা হচ্ছে বলে জানিয়েছেন র্যাবের মিডিয়া উইং পরিচালক।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: