অষ্টম জাতীয় ঘোষিত বেতন স্কেল পুনর্মূল্যায়ণের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেছেন প্রকৌশলীদের জাতীয় প্রতিষ্ঠান ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সের (আইডিইবি) প্রকৌশলীরা।
শনিবার দুপুরে কাকরাইলে ইনস্টিটিউশন মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন সংগঠনের সভাপতি এ কে এম এ হামিদ।
তিনি বলেন, গ্রেড ২০টি থেকে কমিয়ে আনা অপরিহার্য হলেও ৮ম বেতন স্কেলে কৌশলে তা করা হয়নি।
এদিকে, নতুন বেতন স্কেলে টাইম স্কেল ও সিলেকশন গ্রেড বাতিল করে ১০ম থেকে ২০তম গ্রেডে ৮০ থেকে ৯০ ভাগ কর্মচারিকে ন্যায্য বেতন ও মর্যাদা থেকে বঞ্চিত করা করা হয়েছে বলেও অভিযোগ করা হয়েছে।
তাই ঘোষিত বেতন স্কেল পুনর্মূল্যায়ণে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা প্রকৌশলীদের।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: