শিক্ষা

প্রশ্নপত্র ফাঁস: আন্দোলন অব্যাহত

 প্রশ্নপত্র ফাঁস: আন্দোলন অব্যাহত
প্রশ্নপত্র ফাঁস: আন্দোলন অব্যাহত

মেডিকেল কলেজ ভর্তি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী সারাদেশে আজও-বুধবার অবস্থান কর্মসূচি পালন করেছেন ভর্তিচ্ছু শিক্ষার্থীরা। এদিকে, শাহবাগে বিক্ষোভের সময় ১০ জনকে আটক করেছে পুলিশ।

এ অবস্থান কর্মসূচিতে পরীক্ষা বাতিল করে পুনরায় ভর্তি পরীক্ষা নেয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তারা।

এদিকে, একই অভিযোগে বুধবার সকালে, প্রশ্ন ফাঁসের প্রতিবাদে রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে মানবন্ধন করেন অধ্যয়নরত শিক্ষার্থীরা। এসময় কিছুক্ষণের জন্য ভর্তি কার্যক্রম বন্ধ করে দেয় বিক্ষুব্ধরা। পরে পুলিশের হস্তক্ষেপে আবারও শুরু হয় ভর্তি কার্যক্রম।

সকালে পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচিতে জড়ো হয় মেডিকেল কলেজে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা। এসময় তারা ভর্তি পরীক্ষা বাতিলের দাবি জানান।

একই দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন ময়মনসিংহ মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িতদের শাস্তির দাবি জানান শিক্ষার্থীরা।

মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে বেশ কয়কেদিন ধরেই আন্দোলন করছেন ভর্তিচ্ছু শিক্ষার্থীরা।

ভর্তি পরীক্ষা বাতিল আন্দোলনের অন্যতম সংগঠক খালেদ সাইফুল্লাহ কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান এবং ১ অক্টোবর সারা দেশ থেকে ঢাকামুখী অভিযাত্রা কর্মসূচি পালনের কথা জানান।

গত ১৮ সেপ্টেম্বর দেশজুড়ে একযোগে সরকারি-বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজগুলোতে ভর্তি পরীক্ষা হয়। পরীক্ষার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশ্ন ফাঁসের অভিযোগ ওঠে। দেশের ১০টি জেলায় এ নিয়ে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা প্রশ্ন ফাঁসের অভিযোগ প্রত্যাখ্যান করেছে।

প্রশ্ন ফাঁসের অভিযোগ ও শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গত বৃহস্পতিবার প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত সন্দেহে রংপুর থেকে তিন চিকিৎসকসহ সাতজনকে আটক করেছে। তাদের বিরুদ্ধে এখনো সুস্পষ্ট কোনো অভিযোগ আনা হয়নি বলে জানিয়েছেন রংপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী। এ নিয়ে টানা ১০ দিনের মতো এ বিক্ষোভ চলছে। আজও দেশের বিভিন্ন জায়গায় বিক্ষোভ করেছে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ফয়সাল আহমেদ এর নতুন বই ‘মুক্তিযুদ্ধে নদী’

রাহিতুল ইসলামের উপন্যাস ‘বদলে দেওয়ার গান’

ইডেন ছাত্রলীগ সভাপতি-সম্পাদককে অবাঞ্ছিত ঘোষণা

২০২৩ সালে এসএসসি-এইচএসসি পরীক্ষা সব বিষয়ে

ভারতের ইন্দিরা গান্ধী স্বর্ণপদক পেলেন এম মিরাজ হোসেন

এসএসসি পরীক্ষা শুরু বৃহস্পতিবার

শিক্ষা প্রতিষ্ঠানের মাল্টিমিডিয়া ক্লাস রুমের তথ্য চেয়েছে মাউশি

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ