বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ৫ দফা দাবি সংবলিত স্মারকলিপি শিক্ষামন্ত্রীর কাছে দিয়েছেন—একইসঙ্গে তারা জানিয়েছে চলতি মাসের মধ্যে দাবি না মানলে নভেম্বর থেকে লাগাতার কর্মসূচি চালানো হবে।
মঙ্গলবার বিকেলে শিক্ষামন্ত্রীর সঙ্গে তার দপ্তরে বৈঠক বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি সাংবাদিকদের এ কথা বলে।
প্রায় দেড় ঘণ্টাব্যাপী রুদ্ধদ্বার বৈঠকে, স্বতন্ত্র বেতন কাঠামো প্রবর্তন, সিলেকশন গ্রেড পুনর্বহাল, ওয়ারেন্ট অব প্রিসিডেন্স অনুযায়ী প্রত্যাশিত বেতন অনুযায়ী পদমর্যাদা নিশ্চিত করাসহ ৫ দফা দাবি তুলে ধরেন শিক্ষকরা।
বৈঠক বেতন বৈষম্য দূরীকরণ সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি এমন শিক্ষকদের মর্যাদা অক্ষুণ্ণ রেখেই সিদ্ধান্ত নিবে উল্লেখ করে শিক্ষামন্ত্রী আবারো শিক্ষকদের শিক্ষা কার্যক্রম চালানোর আহ্বান জানান।
এ সময় শিক্ষকদের বেতন সংক্রান্ত জটিলতা নিরসনে গঠিত কমিটি শিক্ষকদের দাবি-দাওয়া পুনর্বিবেচনার আশ্বাস দেন শিক্ষামন্ত্রী।
পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় শিক্ষকরাও সুষ্ঠু সমাধান হবে বলে আশা করেন।