শিক্ষা

বগুড়া মেডিকেল কলেজ বন্ধ ঘোষণা

বিকেল ৪টার মধ্যে হল ত্যাগের নির্দেশ

বগুড়া মেডিকেল
বগুড়া মেডিকেল

ছাত্রাবাসে ‘ডাইনিংয়ের কর্তৃত্ব নিয়ে’ ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষের পর বুধবার বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ‘অনির্দিষ্টকালের জন্য’ বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

কলেজের অধ্যক্ষ ডা. এ কে এম আহসান হাবীব সাংবাদিকদের বলেন, শিক্ষার্থীদের বিকেল ৪টার মধ্যে ছাত্রাবাস ত্যাগের নির্দেশ দেয়া হয়েছে।

তিনি বলেন, রাতে হোস্টেলে অপ্রীতিকর ঘটনার পর অ্যাকাডেমিক কাউন্সিলের বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা-ওসি আবুল বাশার বলেন, মঙ্গলবার রাত ১০টার দিকে ছাত্রলীগের দুই পক্ষ সংঘর্ষে ছয় ছাত্র আহত হন।

হোস্টেলের ডাইনিংয়ের কর্তৃত্ব নিয়ে তাদের বিরোধ চলছিল— রাতেই কলেজে বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানান তিনি।

বগুড়া জেলা ছাত্রলীগের সভাপতি নাইমুর রাজ্জাক তিতাস বলেন, দুই গ্রুপের মধ্যে ভুল বোঝাবুঝি হয়েছিল; সমঝোতার চেষ্টা হচ্ছে।

এর আগে গত ৪ অক্টোবর দুই পক্ষের সংঘর্ষের কারণে ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজও অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ফয়সাল আহমেদ এর নতুন বই ‘মুক্তিযুদ্ধে নদী’

রাহিতুল ইসলামের উপন্যাস ‘বদলে দেওয়ার গান’

ইডেন ছাত্রলীগ সভাপতি-সম্পাদককে অবাঞ্ছিত ঘোষণা

২০২৩ সালে এসএসসি-এইচএসসি পরীক্ষা সব বিষয়ে

ভারতের ইন্দিরা গান্ধী স্বর্ণপদক পেলেন এম মিরাজ হোসেন

এসএসসি পরীক্ষা শুরু বৃহস্পতিবার

শিক্ষা প্রতিষ্ঠানের মাল্টিমিডিয়া ক্লাস রুমের তথ্য চেয়েছে মাউশি

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ