শিক্ষা

মাধ্যমিক-ঊচ্চ মাধ্যমিকে এমসিকিউ থেকে ১০ নম্বর কমানোর সিদ্ধান্ত

এমসিকিউ থেকে ১০ নম্বর কমলো
এমসিকিউ থেকে ১০ নম্বর কমলো

মাধ্যমিক ও ঊচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রশ্নে বহুনির্বাচনী (এমসিকিউ) অংশ থেকে ১০ নম্বর কমিয়ে তা সৃজনশীল অংশে যুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

বুধবার শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের সভাপতিত্বে এক বৈঠকে ২০১৭ সাল থেকে এ সিদ্ধান্ত কার্যকর করার সিদ্ধান্ত হয়।

এছাড়া আগামী বছর অর্থাৎ ২০১৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষা থেকেই এমসিকিউ অংশের পরীক্ষা নেয়া হবে সৃজনশীল অংশের আগে।

বর্তমানে যেসব বিষয়ে ৪০ নম্বরের এমসিকিউ প্রশ্নপত্রের পরীক্ষা হয় ওইসব বিষয়ে ৩০ নম্বরের এমসিকিউ প্রশ্নপত্রের পরীক্ষা হবে।

আর যেসব বিষয়ে ৩৫ নম্বরের এমসিকিউ প্রশ্নপত্রের পরীক্ষা হয় সেসব বিষয়ে ২৫ নম্বরের এমসিকিউ প্রশ্নরপত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ দুটি পরীক্ষায় এমসিকিউ প্রশ্নপত্রে হ্রাসকৃত ১০ নম্বর সৃজনশীল প্রশ্নপত্রে যুক্ত হবে।

পরীক্ষা হলসমূহে এমসিকিউ প্রশ্নপত্রের পরীক্ষা সুষ্ঠুভাবে পরিচালনার স্বার্থে ২০১৬ সাল থেকে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় এমসিকিউ প্রশ্নপত্রের পরীক্ষা সৃজনশীল প্রশ্নপত্রের পরীক্ষার পূর্বে অনুষ্ঠানের সিদ্ধান্ত হয় বলে মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়।

এতদিন এসব পরীক্ষায় সৃজনশীল প্রশ্নপত্রের পরীক্ষা শুরুতে সম্পন্ন হওয়ার পর এমসিকিউ প্রশ্নপত্রের পরীক্ষা অনুষ্ঠিত হয়ে আসছে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ফয়সাল আহমেদ এর নতুন বই ‘মুক্তিযুদ্ধে নদী’

রাহিতুল ইসলামের উপন্যাস ‘বদলে দেওয়ার গান’

ইডেন ছাত্রলীগ সভাপতি-সম্পাদককে অবাঞ্ছিত ঘোষণা

২০২৩ সালে এসএসসি-এইচএসসি পরীক্ষা সব বিষয়ে

ভারতের ইন্দিরা গান্ধী স্বর্ণপদক পেলেন এম মিরাজ হোসেন

এসএসসি পরীক্ষা শুরু বৃহস্পতিবার

শিক্ষা প্রতিষ্ঠানের মাল্টিমিডিয়া ক্লাস রুমের তথ্য চেয়েছে মাউশি

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ