শিক্ষা

ঢাবিতে ভর্তি পরীক্ষায় জালিয়াতি ঠেকাতে প্রথম ভ্রাম্যমান আদালত

আ আ ম স আরেফিন সিদ্দিক
আ আ ম স আরেফিন সিদ্দিক

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ভর্তি পরীক্ষায় জালিয়াতি ঠেকাতে এবারই প্রথম ভ্রাম্যমান আদালত কাজ করছে বলে জানিয়েছেন উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক।

শুক্রবার সকালে ঢাবির কলা ভবনে ভর্তি পরীক্ষা পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

এ সময় উপাচার্য বলেন, ভর্তি পরীক্ষায় যেকোনো ধারণের অপ্রীতিকর ঘটনা এড়াতে কড়া ব্যবস্থা নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

এবার রাজধানীর ৬৯টি কেন্দ্রে একযোগে অনুষ্ঠিত হয়েছে ২০১৫-১৬ শিক্ষাবর্ষের ঢাকা বিশ্ববিদ্যালয় ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষা। এক ঘণ্টার এ পরীক্ষা সকাল দশটায় শুরু হয়।

সকালে অনুষ্ঠিত ২০১৫-১৬ শিক্ষাবর্ষের ‘খ’ ইউনিটের এ পরীক্ষায় প্রশ্নপত্রের মান অন্যান্য বছরের তুলনায় ভালো হয়েছে বলে জানান পরীক্ষার্থীরা। চলতি বছর থেকেই দ্বিতীয় বার পরীক্ষা দিতে না পারার বিষয়টিকে কেউ কেউ নেতিবাচক বলে মনে করলেও কেউ আবার এটিকে ইতিবাচক হিসেবেও দেখছেন।

এ বছর দেশের সবোর্চ্চ বিদ্যাপীঠের ‘খ’ ইউনিটে ভর্তির ২ হাজার ২৯৬টি আসনের বিপরীতে ৩১,১৫০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছে।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ফয়সাল আহমেদ এর নতুন বই ‘মুক্তিযুদ্ধে নদী’

রাহিতুল ইসলামের উপন্যাস ‘বদলে দেওয়ার গান’

ইডেন ছাত্রলীগ সভাপতি-সম্পাদককে অবাঞ্ছিত ঘোষণা

২০২৩ সালে এসএসসি-এইচএসসি পরীক্ষা সব বিষয়ে

ভারতের ইন্দিরা গান্ধী স্বর্ণপদক পেলেন এম মিরাজ হোসেন

এসএসসি পরীক্ষা শুরু বৃহস্পতিবার

শিক্ষা প্রতিষ্ঠানের মাল্টিমিডিয়া ক্লাস রুমের তথ্য চেয়েছে মাউশি

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ