বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের স্বতন্ত্র বেতন কাঠামো তৈরির বিষয়টি মন্ত্রী সভায় যথেষ্ট গুরুত্বসহকারে বিবেচনাধীন আছে— তাই শিক্ষকদের উদ্বিগ্ন না হওয়ার জন্য আহ্বান জানিয়েছেন শিক্ষা মন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
রোববার দুপুরে বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
পরে শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেন শিক্ষামন্ত্রী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: