শিক্ষা

শিক্ষক নিয়োগে গঠিত হচ্ছে এনটিএসসি: শিক্ষামন্ত্রী

নুরুল ইসলাম নাহিদ
নুরুল ইসলাম নাহিদ

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে (স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি) শিক্ষক নিয়োগের জন্য গঠিত হচ্ছে বেসরকারি শিক্ষক নির্বাচন কমিশন (এনটিএসসি)।

বুধবার সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

মন্ত্রী বলেন, বেসরকার শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের লক্ষ্যে উপযুক্ত প্রার্থী বাছাইয়ের জন্য ও নিয়োগ প্রক্রিয়া দুর্নীতিমুক্ত করতে এ উদ্যোগ নেয়া হয়েছে।

জাতীয় শিক্ষানীতির আলোকেই এ কমিশন গঠিত হবে— এ কথা জানিয়ে এ কমিশন গঠিত হওয়ার সঙ্গে সঙ্গে বিলুপ্ত হয়ে যাবে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) বলে জানান তিনি।

কত সময়ের মধ্যে এ কমিশন গঠিন করা হবে—সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে তিনি বলেন, 'এক মাসের মধ্যেই এ কমিশন গঠিত হবে।'

তিনি বলেন, বেসরকারি শিক্ষক নির্বাচন কমিশন হলে আগের মত আর শিক্ষক নিবন্ধন পরীক্ষা নেয়ার প্রয়োজন পড়বে না— শিক্ষা প্রতিষ্ঠানগুলোর চাহিদার ভিত্তিতে কমিশন পরীক্ষার মাধ্যমে উপজেলাভিত্তিক শিক্ষক নির্বাচন করবে।

নাহিদ বলেন, অনেক সময় স্বচ্ছভাবে নিয়োগ হয় না, স্বজনপ্রীতি হয় উপযুক্ত লোকও নিয়োগ পায় না আর অনেক সময় আর্থিক লেনদেনও হয় বলে অভিযোগ রয়েছে।

শিক্ষামন্ত্রী বলেন, বেসরকারি শিক্ষক নির্বাচন কমিশন গঠনের পরে বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষা গ্রহণ ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) বিলুপ্ত করা হবে। তবে এনটিআরসিএ-এর অধীনে এর আগে যারা সনদ পেয়েছেন তারাও বেসরকারি শিক্ষক নির্বাচন কমিশনের মেধা তালিকায় থাকবেন। নতুন ব্যবস্থায় বছর শেষ হওয়ার তিন মাস আগে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে কতজন শিক্ষকের চাহিদা রয়েছে তা সংগ্রহ করা হবে। নির্দিষ্ট অঞ্চলের (উপজেলাভিত্তিক) লোককে ওই অঞ্চলের শিক্ষা প্রতিষ্ঠানেই নিয়োগ দেয়া হবে। কোনো উপজেলার কোনো বিভাগের জন্য যোগ্য শিক্ষক পাওয়া না গেলে নিয়োগ দেয়া হবে পাশের উপজেলা থেকে। আর পাশের উপজেলায়ও যোগ্য শিক্ষক পাওয়া না গেলে ওই জেলা থেকে শিক্ষক নেয়া হবে। আর জেলায়ও পাওয়া না গেলে ওই বিভাগে নির্বাচিতদের মধ্য থেকে শিক্ষক নিয়োগ দেয়া হবে বলে জানান শিক্ষামন্ত্রী।

কমিশনের অধীনে শিক্ষক বাছাইয়ের সময় মৌখিক পরীক্ষাও নেয়া হবে জানিয়ে মন্ত্রী বলেন, একজন ভাল মানুষ ভাল শিক্ষক নাও হতে পারেন। এজন্য বলার ভঙ্গি, বোঝানোর দক্ষতা দেখতে মৌখিক পরীক্ষা নেয়া হবে।

স্বাধীন কমিশনে কেউ হস্তক্ষেপ করবে না— যারা নিরপেক্ষ, দক্ষ ও শিক্ষা বিষয়ে যাদের অবদান রয়েছে তাদের নিয়ে এই কমিশন গঠন করা হবে বলে জানান তিনি।

বাংলাদেশে ৩০ হাজারের বেশি এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষার গুণগত মান উন্নয়নই এখন বড় চ্যালেঞ্জ এজন্য কোয়ালিটি টিচার দরকার।

তিনি জানান, কমিশন গঠনের বিষয়টি বর্তমানে চূড়ান্ত পর্যায়ে রয়েছে— এবং বিষয়টি এক মাসের মধ্যে শেষ করার প্রস্তুতি মন্ত্রণালয়ের রয়েছে।

শিক্ষা সচিব নজরুল ইসলাম খান জানান, স্বাধীন কমিশন গঠনের পরে এনটিআরসিএয়ের সনদের মেয়াদ থাকবে তিন বছর।

এনটিআরসিএয়ের অধীনে ১২টি পরীক্ষার মাধ্যমে এ পর্যন্ত মোট পাঁচ লাখ ৪০ হাজার ৩২৯ জন সনদ পেয়েছেন। তাদের মধ্যে ৬৩ হাজার ৪২ জন শিক্ষকতার চাকরি পেয়েছেন বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। আর এনটিআরসিএ সনদপ্রাপ্তদের মধ্যে ‘এখনও কোনো চাকরি পাননি এমন প্রার্থীর সংখ্যা তিন লাখের মত বলে শিক্ষা সচিব জানান। মাধ্যমিক ও ঊচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ফাহিমা খাতুন ছাড়াও শিক্ষা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ফয়সাল আহমেদ এর নতুন বই ‘মুক্তিযুদ্ধে নদী’

রাহিতুল ইসলামের উপন্যাস ‘বদলে দেওয়ার গান’

ইডেন ছাত্রলীগ সভাপতি-সম্পাদককে অবাঞ্ছিত ঘোষণা

২০২৩ সালে এসএসসি-এইচএসসি পরীক্ষা সব বিষয়ে

ভারতের ইন্দিরা গান্ধী স্বর্ণপদক পেলেন এম মিরাজ হোসেন

এসএসসি পরীক্ষা শুরু বৃহস্পতিবার

শিক্ষা প্রতিষ্ঠানের মাল্টিমিডিয়া ক্লাস রুমের তথ্য চেয়েছে মাউশি

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ