ঢাকা বিশ্ববিদ্যলয়ের (ঢাবি) ২০১৫-১৬ শিক্ষাবর্ষে বাণিজ্য অনুষদভুক্ত 'গ' ইউনিটের অধীনে প্রথম বর্ষ সম্মান শ্রেণীর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
সকাল ১০টা থেকে ৫৬টি কেন্দ্রে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
এর মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ৪৬টি ও ক্যাম্পাসের বাইরে ছিল ১০টি কেন্দ্র। এ বছর এ অনুষদের এক হাজার ১৭০টি আসনের জন্য আবেদনকারী শিক্ষার্থীর সংখ্যা ৪৩ হাজার ২৩৪।
সে হিসাবে প্রতি আসনের বিপরীতে ৩৭ জন শিক্ষার্থী লড়ছেন। পরীক্ষায় সব ধরনের জালিয়াতি ঠেকাতে তৎপর ছিল বিশ্ববিদ্যালয় প্রশাসন।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: