দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সামাজিক অবক্ষয় দূর করতে হবে— আর এ জন্য দরকার আইনের সুশাসন ও তার বাস্তবায়ন বলে জানিয়েছেন নুরুল ইসলাম নাহিদ।
শুক্রবার সকালে রাজধানীতে শিশু অধিকার সপ্তাহ ও কন্যাশিশু দিবস উপলক্ষে আয়োজিত বিতর্ক প্রতিযোগিতায় তিনি এ কথা বলেন।
সামাজিক প্রতিরোধ ও আন্দোলন না গড়ে না উঠলে আইনের শাসন প্রতিষ্ঠা হবে না বলেও মন্তব্য করেন তিনি।
নাহিদ বলেন, বাংলাদেশ অর্থনৈতিকভাবে দরিদ্র হলেও মেধার দিক থেকে কোন ক্রমেই দরিদ্র নয়। মেধাবী প্রজন্ম আগামীতে সামাজিক অবক্ষয়মুক্ত একটি আধুনিক জাতি গড়বে বলেও আশাবাদ প্রকাশ করেন তিনি।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: