শিক্ষায় গুণগত মান বৃদ্ধিতে এক স্কুলের সঙ্গে আরেক স্কুলের শিক্ষা কার্যক্রমের সমন্বয় করার জন্য শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করবেন— প্রথমবারের মতো চালু হলো 'পিয়ার ইন্সপেকশন' বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
রোববার সকালে মতিঝিল মডেল স্কুল অ্যাণ্ড কলেজে এ কার্যক্রমের উদ্বোধন করে এ কথা বলেন তিনি।
শিক্ষা ব্যবস্থায় অডিটের ক্ষেত্রে দীর্ঘসূত্রিতা পরিহার করে দ্রুত জবাবদিহিতা নিশ্চিতকরণের লক্ষ্যে এ ধরণের উদ্যোগ নেয়া হয়েছে বলে জানান মন্ত্রী।
নতুন প্রজন্মকে আধুনিক, যুগোপযোগী, মানসম্পন্ন শিক্ষা দিতে হবে বলে জানান তিনি।
এ পদ্ধতি চালুর ফলে এক স্কুলের সঙ্গে আরেক স্কুলের সমন্বয়ের সঙ্গে শিক্ষা ব্যবস্থায় আরো গতি আসবে বলেও মনে করেন মন্ত্রী।
তিনি আরো বলেন, শিগগিরই প্রতিটি স্কুল-কলেজ-মাদ্রাসায় প্রচলিত পদ্ধতির পরিবর্তন করে ডিজিটাল পিয়ার ইন্সপেকশনের অডিট পদ্ধতি চালু করা হবে।