শিক্ষা

পাঁচ দফা বাস্তবায়নের দাবি স্বাধীনতা শিক্ষক পরিষদের

স্বাধীনতা শিক্ষক পরিষদ
স্বাধীনতা শিক্ষক পরিষদ

শিক্ষাব্যবস্থা জাতীয়করণ ও বেসরকারি শিক্ষক নিয়োগ কমিশনে শিক্ষকদের অন্তর্ভুক্ত করাসহ পাঁচ দফা বাস্তবায়নের দাবি জানিয়েছে স্বাধীনতা শিক্ষক পরিষদ।

মঙ্গলবার সকালে জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এ কথা বলেন সংগঠনের সভাপতি প্রফেসর ড. আবদুল মান্নান চৌধুরী।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সাধারণ সম্পাদক অধ্যক্ষ শাহজাহান আলম সাজু।

এ সময় শিক্ষকদের স্বতন্ত্র বেতন স্কেল, অবসর সুবিধা বোড গঠন ও নন এমপিও শিক্ষকদের এমপিওভূক্তকরণের দাবি জানান তিনি।

দেশের ৯৭ভাগ শিক্ষার সঙ্গে সংশ্লিষ্ট বেসরকারি শিক্ষক কর্মচারী উল্লেখ করে দ্রুত শিক্ষকদের জাতীয়করণসহ সংশ্লিষ্ট দাবিগুলো বাস্তবায়নের কথা জানান তারা।

এদিকে, অষ্টম জাতীয় বেতন স্কেলে ১১তম গ্রেডে বেতন এবং সরাসরি প্রধান শিক্ষক নিয়োগ বাতিলের দাবিতে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেছে প্রাথমিক সহকারী শিক্ষক ফেডারেশন। এর মধ্যে রয়েছে আগামী ১ নভেম্বর থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত জেলা ও বিভাগীয় পর্যায়ে এবং ২৪ ডিসেম্বর ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে মহাসমাবেশ।

মঙ্গলবার সকালে জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করা হয়। সংগঠনের পক্ষে আবদুল বাতেন নামে একজন শিক্ষক লিখিত বক্তব্য তুলে ধরেন। তিনি বলেন, সারা দেশে প্রায় তিন লাখ ৫০ হাজার প্রাথমিক সহকারী শিক্ষক রয়েছেন। শিক্ষার গুণগত মান উন্নয়নে তারা কাজ করছেন। অথচ মাত্র ১৫% সহকারী শিক্ষক চাকরি জীবনে একবার পদোন্নতি পান। তার মধ্যে আমলাতান্ত্রিক জটিলতায় ২০০৯ সাল থেকে ওই পদোন্নতিও বন্ধ।

সংবাদ সম্মেলনে ছয়টি দাবি তুলে ধরা হয়।

সেগুলো হলো: বর্তমান জাতীয় বেতনস্কেলে প্রাথমিক সহকারী শিক্ষকদের বেতন ১১ তম গ্রেডে (১২ হাজার ৫০০ টাকা) নির্ধারণ, টাইম স্কেল ও সিলেকশন গ্রেড পুনর্বহাল করে দ্রুত পদোন্নতির ব্যবস্থা করা, সরাসরি প্রধান শিক্ষক পদে নিয়োগ বন্ধ করে সহকারী শিক্ষক থেকে পদোন্নতি, প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ বিধিমালা পরিবর্তন করে নারী-পুরুষ নির্বিশেষে সবার জন্য ন্যূনতম স্নাতক ডিগ্রি নির্ধারণ, জাতীয় শিক্ষানীতি ২০১০ অনুযায়ী শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতনস্কেল ঘোষণা এবং নন-ভকেশনাল বিভাগ হিসেবে ঘোষণা করে প্রাথমিক শিক্ষকদের জন্য অর্জিত ছুটির বিধান প্রণয়ন।

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি জাহিদুর রহমান বিশ্বাস, প্রাথমিক সহকারী শিক্ষক ফোরামের সভাপতি জসিমউদ্দিন সরকার, প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির সভাপতি নাসরিন সুলতানা ও প্রাথমিক সহকারী শিক্ষক সমাজের সভাপতি শাহিনুর আল আমিনও উপস্থিত ছিলেন।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ফয়সাল আহমেদ এর নতুন বই ‘মুক্তিযুদ্ধে নদী’

রাহিতুল ইসলামের উপন্যাস ‘বদলে দেওয়ার গান’

ইডেন ছাত্রলীগ সভাপতি-সম্পাদককে অবাঞ্ছিত ঘোষণা

২০২৩ সালে এসএসসি-এইচএসসি পরীক্ষা সব বিষয়ে

ভারতের ইন্দিরা গান্ধী স্বর্ণপদক পেলেন এম মিরাজ হোসেন

এসএসসি পরীক্ষা শুরু বৃহস্পতিবার

শিক্ষা প্রতিষ্ঠানের মাল্টিমিডিয়া ক্লাস রুমের তথ্য চেয়েছে মাউশি

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ