আগামী ২৩ অক্টোবর রাজধানীর শাহবাগের প্রজন্ম চত্বরে সংহতি সমাবেশের ঘোষণা দিয়েছে মেডিকেলে ভর্তি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ এনে পরীক্ষা বাতিল ও পুনরায় পরীক্ষা নেয়ার দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা।
বুধবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বরে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেয়া হয়।
এর আগে, মঙ্গলবার বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন- বিএমএ নেতাদের সঙ্গে বৈঠক করেন আন্দোলনরত শিক্ষার্থী, অভিভাবক ও সুশীল সমাজের প্রতিনিধিরা। বিএমএ নেতারা মেডিকেলে ভর্তি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগের নিরপেক্ষ তদন্তের আশ্বাস দিয়েছেন।
প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ এনে পরীক্ষা বাতিলের দাবিতে এক মাসেরও বেশি সময় ধরে আন্দোলন করে আসছে মেডিকেলে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: