শিক্ষা

দাবি পূরণ না হলে কঠোর আন্দোলনের হুমকি প্রকৃচির

শিক্ষকদের হামলা
শিক্ষকদের হামলা

নতুন বেতন কাঠামোতে সিলেকশন গ্রেড, টাইমস্কেল পুনর্বহাল, আন্তঃক্যাডার বৈষম্য নিরসনসহ বিভিন্ন দাবি নিশ্চিতের কথা জানিয়েছেন প্রকৃচি-বিসিএস সমন্বয় কমিটির নেতারা।

একইসঙ্গে তারা ৬ দফা আন্দোলন কর্মসূচিও ঘোষণা করেন সংগঠনের আহ্বায়ক আ ফ ম বাহাউদ্দিন নাসিম।

এসব দাবির মধ্যে বঙ্গবভন, প্রধানমন্ত্রীর কার্যালয়, মন্ত্রিপরিষদ বিভাগ ও জনপ্রশাসন মন্ত্রণালয়ে সব ক্যাডারের প্রতিনিধিত্ব কথাও বলা হয়েছে। দাবি ৮ নভেম্বরের মধ্যে বাস্তবায়ন না হলে কঠোর কর্মসূচি দেয়ার হুঁশিয়ারি দিয়েছেন নেতারা।

শনিবার সকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আয়োজিত সমাবেশে এসব কথা বলেন নেতারা।

সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত প্রকৌশলী, কৃষিবিদ, চিকিৎসক এবং বাংলাদেশে সিভিল সার্ভিসের ২৬টি ক্যাডার ও বিভিন্ন ফাংশনাল সার্ভিসের সমন্বয়ের গঠিত " প্রকৃচি-বিসিএসএস সমন্বয় কমিটি তাদের নানা দাবি-দাওয়া নিয়ে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে সমাবেশের আয়োজন করে।

সমাবেশে নতুন বেতন কাঠামোতে তাদের বেতন বৈষম্য, পদমর্যাদা, পদায়নসহ নানাভাবে অবনমন করা হয়েছে এবং অনেক সুযোগ-সুবিধা থেকেও বঞ্চিত করা হয়েছে বলে কর্মকর্তারা সমাবেশে তুলে ধরেন।

তারা অনুমোদিত অষ্টম পে-স্কেলে সিলেকশন গ্রেড, টাইম স্কেল পুনর্বহাল, মন্ত্রণালয়ের সকল পর্যায়ে সংশ্লিষ্ট ক্যাডার কর্মকর্তা পদায়নের মাধ্যমে পেশাভিত্তিক জনপ্রশাসন গড়ে তোলা, সকল ক্যাডার ও ফাংশনাল সার্ভিসে পদোন্নোতির সমান সুযোগ দেয়াসহ ৬ দফা দাবি সরকারের কাছে তুলে ধরেন।

প্রথমপর্যায়ে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে সমস্যা সমাধানে চেষ্টা করবেন সে চেষ্টায় ব্যর্থ হলে ২৮ অক্টোবর সারাদেশে ১২টা থেকে বেলা ১টা পর্যন্ত মানববন্ধন কর্মসূচি পালন করবেন প্রকৃচি-বিসিএস সমন্বয় কমিটির নেতারা।

আর ৮ নভেম্বরের মধ্যে দাবি পূরণ না হলে কঠোর কর্মসূচির ঘোষণা দেবেন বলে সমাবেশ থেকে উল্লেখ করা হয়।

এদিকে, বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে দীর্ঘদিন ধরে আলাদা আলাদা আন্দোলন করে আসছেন সরকারি কর্মকর্তারা। এবার নতুন বেতন কাঠামোতে বৈষম্য নিরসনে এক জোট হয়ে নেমেছেন তারা।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ফয়সাল আহমেদ এর নতুন বই ‘মুক্তিযুদ্ধে নদী’

রাহিতুল ইসলামের উপন্যাস ‘বদলে দেওয়ার গান’

ইডেন ছাত্রলীগ সভাপতি-সম্পাদককে অবাঞ্ছিত ঘোষণা

২০২৩ সালে এসএসসি-এইচএসসি পরীক্ষা সব বিষয়ে

ভারতের ইন্দিরা গান্ধী স্বর্ণপদক পেলেন এম মিরাজ হোসেন

এসএসসি পরীক্ষা শুরু বৃহস্পতিবার

শিক্ষা প্রতিষ্ঠানের মাল্টিমিডিয়া ক্লাস রুমের তথ্য চেয়েছে মাউশি

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ