চলতি বছর দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষা তথ্য সংগ্রহে অনলাইন ভিত্তিক জরিপ শুরু করেছে বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরো: ব্যানবেইস বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
এই জরিপের মাধ্যমে সবশিক্ষা প্রতিষ্ঠানের যথাসময়ে সঠিক তথ্য পেতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও জানান তিনি।
রোববার সকালে রাজধানীর পলাশীতে ব্যানবেইস ভবন মিলনায়তনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
অনলাইন এ জরিপের নানা সুবিধার কথা তুলে ধরেন শিক্ষামন্ত্রী বলেন, নানা সীমাবদ্ধতার পরও শিক্ষায় সাফল্য সবার সম্মিলিত প্রচেষ্টার ফল।
১০ অক্টোবর শুরু হওয়া এ জরিপ শেষ হবে ১০ নভেম্বর। একই ভবনে ইউনেস্কো ও শিক্ষা মন্ত্রনালয়ের যৌথ উদ্যোগে ‘সবার জন্য শিক্ষা: ইএফএ গ্লোবাল মনিটরিং রিপোর্ট নিয়ে অনুষ্ঠিত কর্মসূচিতেও শিক্ষামন্ত্রী বক্তব্য রাখেন।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: