শিক্ষা

বছরের শুরুতেই শিক্ষার্থীরা বই পাবে: নাহিদ

নুরুল ইসলাম নাহিদ
নুরুল ইসলাম নাহিদ

যথাসময়ে বই ছাপা ও বছরের শুরুতেই শিক্ষার্থীদের হাতে বই তুলে দেয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

বুধবার রাজধানীর মাতুয়াইলে পাঠ্যপুস্তক ছাপার কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

নুরুল ইসলাম নাহিদ বলেন, এখন পর্যন্ত যে সময় আছে এতে নিশ্চিত করে বলা যায় যথাসময়ে বই ছাপা ও বিতরণ করা যাবে। বছরের শুরুতেই শিক্ষার্থীদের হাতে বই তুলে দেয়া যাবে।

তিনি আরো বলেন, গতকাল মঙ্গলবার পর্যন্ত মাধ্যমিক ও মাদ্রাসার ৭০% বই উপজেলা পর্যায়ে চলে গেছে। অন্যদিকে প্রাথমিকের বই গেছে মাত্র ১%। কিছুটা জটিলতার কারণে প্রাথমিকের বই ছাপার কাজ একটু দেরিতে শুরু হয়েছে। এ জন্যই তা সরবরাহের সংখ্যা কম। তবে এ মাসের মধ্যে অধিকাংশ বই চলে যাবে।

জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের পক্ষ থেকে জানা গেছে, প্রথম শ্রেণী থেকে নবম শ্রেণী পর্যন্ত দেশের ৪ কোটি ৪৪ লাখ ১৬ হাজার ৭২৮ জন শিক্ষার্থীর জন্য ৩৩ কোটি ৩৯ লাখ ৬১ হাজার ৭২৪টি বই ছাপানো হচ্ছে। প্রায় আটশো কোটি টাকা ব্যয়ে ২২টি ছাপাখানায় এ কাজ চলছে।

প্রসঙ্গত, প্রাথমিক থেকে মাধ্যমিক পর্যন্ত শিক্ষার্থীদের কয়েক বছর ধরে বছরের শুরুতে বিনা মূল্যে বই দিয়ে আসছে সরকার।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ফয়সাল আহমেদ এর নতুন বই ‘মুক্তিযুদ্ধে নদী’

রাহিতুল ইসলামের উপন্যাস ‘বদলে দেওয়ার গান’

ইডেন ছাত্রলীগ সভাপতি-সম্পাদককে অবাঞ্ছিত ঘোষণা

২০২৩ সালে এসএসসি-এইচএসসি পরীক্ষা সব বিষয়ে

ভারতের ইন্দিরা গান্ধী স্বর্ণপদক পেলেন এম মিরাজ হোসেন

এসএসসি পরীক্ষা শুরু বৃহস্পতিবার

শিক্ষা প্রতিষ্ঠানের মাল্টিমিডিয়া ক্লাস রুমের তথ্য চেয়েছে মাউশি

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ