শিক্ষা

জাবিতে ৩টি ইউনিটের ফল প্রকাশ

 জাবি
জাবি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ‘ই’, ‘জি’ ও ‘এফ’ ইউনিটের ভর্তি পরীক্ষার প্রাথমিক ফল প্রকাশ করা হয়েছে।

বৃহস্পতিবার রাতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রাথমিকভাবে উত্তীর্ণ শিক্ষার্থীদের তালিকা প্রকাশ করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা পরিচালনা কমিটির সদস্য সচিব উপ-নিবন্ধক (শিক্ষা) মোহাম্মদ আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘ই’ ইউনিটের (বিজনেস স্টাডিজ অনুষদ) ২০০ আসনের বিপরীতে ১৮ হাজার ৪৭২ জন, ‘জি’ ইউনিটে (ইনস্টিটিউট অব আইবিএ-জেইউ) ৫০টি আসনের বিপরীতে ছয় হাজার ৪৪৮ জন এবং ‘এফ’ ইউনিটে (আইন অনুষদ) ৫৫টি আসনের বিপরীতে ১৫ হাজার ১৬৭ জন শিক্ষার্থী এবার আবেদন করেছিলেন।

মোহাম্মদ আলী বলেন, প্রকাশিত ফলাফলে প্রতি ইউনিটে মোট আসন সংখ্যার দশগুণ শিক্ষার্থীর তালিকা প্রকাশ করা হয়েছে।

বৃহস্পতিবার সকাল থেকে ছয়টি পালায় এ তিন ইউনিটের পরীক্ষা হয়। পরে রাতে ফলাফল প্রকাশ করা হয়।

আবেদনকারীদের মধ্যে ‘জি’ ইউনিটে ৭৪ শতাংশ, ‘ই’ ইউনিটে ৯০ শতাংশ এবং ‘এফ’ ইউনিটে ৮২ শতাংশ পরীক্ষায় অংশ নেন।

বিশ্ববিদ্যালয়ের উপ-নিবন্ধক মোহাম্মদ আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.juniv.edu/admissionresults/ থেকে অথবা মোবাইল ফোনের ম্যাসেজ অপশনে গিয়ে JURRoll No লিখে ৯৯৩৩ এই নম্বরে পাঠিয়ে ফল জানতে পারবেন।

গত ২৫ অক্টোবর থেকে শুরু হওয়া এ বিশ্ববিদ্যালয়ের ছয়টি অনুষদ ও দুটি ইনস্টিটিউটের ভর্তি পরীক্ষা আগামী ২ নভেম্বর পর্যন্ত চলবে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ফয়সাল আহমেদ এর নতুন বই ‘মুক্তিযুদ্ধে নদী’

রাহিতুল ইসলামের উপন্যাস ‘বদলে দেওয়ার গান’

ইডেন ছাত্রলীগ সভাপতি-সম্পাদককে অবাঞ্ছিত ঘোষণা

২০২৩ সালে এসএসসি-এইচএসসি পরীক্ষা সব বিষয়ে

ভারতের ইন্দিরা গান্ধী স্বর্ণপদক পেলেন এম মিরাজ হোসেন

এসএসসি পরীক্ষা শুরু বৃহস্পতিবার

শিক্ষা প্রতিষ্ঠানের মাল্টিমিডিয়া ক্লাস রুমের তথ্য চেয়েছে মাউশি

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ