শিক্ষা

এমপিওভুক্তির দাবিতে অনশনে নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকেরা

শিক্ষকদের অনশন
শিক্ষকদের অনশন

এমপিওভুক্তির দাবিতে তৃতীয় দিন- রোববারের মতো আমরণ অনশন পালন করছেন নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা।

গত-শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী ফেডারেশনের ডাকে অনশন কর্মসূচি শুরু করেছেন তারা।

ফেডারেশন সাধারণ সম্পাদক তাপস কুমার কুণ্ডু সাংবাদিকদের বলেন, তৃতীয় দিনের অনশনে ১০ জন অসুস্থ হয়ে চিকিৎসা নিয়েছেন। সরকারের পক্ষ থেকে দাবি বাস্তবায়নের বিষয়ে আশ্বাস ও সুস্পষ্ট বক্তব্য না পাওয়া পর্যন্ত অনশন চালিয়ে যাওয়া হবে।

তিনি আরো বলেন, একজনকে প্রথমে গণস্বাস্থ্য নগর হাসপাতালে ভর্তি করা হয় পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। আমাদের বিষয়টি নিয়ে সরকারের উপর মহলে আলোচনা চলছে। আমাদের আশা, দাবি পূরণ হবে।

দেশের ৮ হাজারের বেশি স্বীকৃতি পাওয়া স্কুল, কলেজ, মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে এমপিওভুক্ত (মাসিক বেতন আদেশের আওতায়) নন এমন প্রায় ২০ লাখ শিক্ষক-কর্মচারী চাকরিরত রয়েছেন।

এসব প্রতিষ্ঠানের এমপিওভুক্তির দাবিতে নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী ফেডারেশন ব্যানারে দীর্ঘদিন ধরে আন্দোলন চলছে।

সর্বশেষ সোম-মঙ্গলবার কেন্দ্রীয় শহীদ মিনারে ও বুধ-বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান ধর্মঘট পালন করেন শিক্ষকরা । তারপর শুক্রবার সকাল থেকে জাতীয় প্রেসক্লাবের সামনে আমরণ অনশন শুরু হয়।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ফয়সাল আহমেদ এর নতুন বই ‘মুক্তিযুদ্ধে নদী’

রাহিতুল ইসলামের উপন্যাস ‘বদলে দেওয়ার গান’

ইডেন ছাত্রলীগ সভাপতি-সম্পাদককে অবাঞ্ছিত ঘোষণা

২০২৩ সালে এসএসসি-এইচএসসি পরীক্ষা সব বিষয়ে

ভারতের ইন্দিরা গান্ধী স্বর্ণপদক পেলেন এম মিরাজ হোসেন

এসএসসি পরীক্ষা শুরু বৃহস্পতিবার

শিক্ষা প্রতিষ্ঠানের মাল্টিমিডিয়া ক্লাস রুমের তথ্য চেয়েছে মাউশি

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ