শিক্ষা

মঙ্গলবারের জেএসসি-জিডিসি পরীক্ষা দুপুর ২টায়

পরীক্ষা
পরীক্ষা

আগামীকালের-মঙ্গলবার জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) এবং জুনিয়র দাখিল সার্টিফিকেটের (জেডিসি) পরীক্ষা সকাল ১০টার পরিবর্তে দুপুর ২টায় অনুষ্ঠিত হবে। সোমবার শিক্ষা মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়েছে।

গণজাগরণ মঞ্চের হরতালের প্রেক্ষাপটে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) এবং জুনিয়র দাখিল সার্টিফিকেটের (জেডিসি) মঙ্গলবারের পরীক্ষা সকালের পরিবর্তে দুপুরে নেয়া হবে।

সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মঙ্গলবারের জেএসসির ইংরেজি প্রথম পত্র এবং জেডিসির বাংলা প্রথম পত্রের পরীক্ষা সকাল ১০টার পরিবর্তে বেলা ২টা থেকে শুরু হবে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে অনিবার্য কারণে এসব পরীক্ষা পেছানো হয়েছে।

জাগৃতি প্রকাশনীর প্রকাশককে হত্যা এবং শুদ্ধস্বরের কর্ণধারসহ তিন জনকে হত্যাচেষ্টায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মঙ্গলবার আধাবেলা হরতালের কর্মসূচি ঘোষণা করেছে গণজাগরণ মঞ্চ।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ফয়সাল আহমেদ এর নতুন বই ‘মুক্তিযুদ্ধে নদী’

রাহিতুল ইসলামের উপন্যাস ‘বদলে দেওয়ার গান’

ইডেন ছাত্রলীগ সভাপতি-সম্পাদককে অবাঞ্ছিত ঘোষণা

২০২৩ সালে এসএসসি-এইচএসসি পরীক্ষা সব বিষয়ে

ভারতের ইন্দিরা গান্ধী স্বর্ণপদক পেলেন এম মিরাজ হোসেন

এসএসসি পরীক্ষা শুরু বৃহস্পতিবার

শিক্ষা প্রতিষ্ঠানের মাল্টিমিডিয়া ক্লাস রুমের তথ্য চেয়েছে মাউশি

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ