ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০১৫-২০১৬ শিক্ষাবর্ষে ‘ক’ ইউনিটের ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষার ফল প্রকাশ হয়েছে।
বুধবার দুপুর একটার দিকে উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে কেন্দ্রীয় ভর্তি অফিসে আনুষ্ঠানিকভাবে এ ফল প্রকাশ করেন।
এ বছর পাশের হার ২০.৭৫%। এবার ‘ক’ ইউনিটের ১ হাজার ৬’শ ৬০টি আসনের বিপরীতে আবেদন করেন ৭১ হাজার ২৮১ জন। তাদের মধ্যে গত ৩০ অক্টোবর ভর্তি পরীক্ষায় অংশ নেন ৬৪ হাজার ৪৭৮ জন।
ভর্তিচ্ছুরা উচ্চ মাধ্যমিক পরীক্ষার রোল নম্বর, বোর্ডের নাম, পাসের সন এবং মাধ্যমিক পরীক্ষার রোল নম্বরের মাধ্যমে www.admission.eis.du.ac.bd ওয়েবসাইট থেকে তাদের ফল জানতে পারবেন।
এছাড়া যেকোনো মোবাইল ফোন থেকে DU লিখে স্পেস দিয়ে ka লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে ১৬৩২১ নম্বরে এসএমএস পাঠিয়েও ফলাফল জানতে পারবেন।