শিক্ষা

ঢাবির ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

ঢাবির 'ঘ' ফল প্রকাশ
ঢাবির 'ঘ' ফল প্রকাশ

ঢাকা বিশ্ববিদ্যালয়ে-ঢাবি ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে— যাতে ভর্তির যোগ্য বলে বিবেচিত হয়েছেন ৬,১৭১ জন।

সোমবার উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের কেন্দ্রীয় ভর্তি অফিসে আনুষ্ঠানিকভাবে এ ফল প্রকাশ করেন।

জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

যোগ্য বিবেচিত এ শিক্ষার্থীরা বিভিন্ন বিভাগের এক হাজার ৪৬৫টি আসনে ভর্তি হওয়ার সুযোগ পাবেন।

গত শুক্রবার সামাজিক বিজ্ঞান অনুষদের অধীন ‘ঘ’ ইউনিটের এই ভর্তি পরীক্ষা নেয়া হয়।

পরীক্ষায় অংশ নিতে ভর্তিচ্ছু মোট ৯০ হাজার ১৩১ জন ছাত্রছাত্রী আবেদন করে ৬২ হাজার ৭৮ জন পরীক্ষায় অংশ নেন।

বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট admission.eis.du.ac.bd থেকেও ফল জানা যাবে। এছাড়া বাংলালিংক, রবি, এয়ারটেল ও সিটিসেল মোবাইল থেকে DU স্পেস GHA স্পেস রোল নম্বর টাইপ করে ১৬৩২১ নম্বরে এসএমএস পাঠিয়ে ফল জানতে পারবেন ভর্তিচ্ছুরা।

এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, যোগ্য বিবেচিত শিক্ষার্থীরা ১১ নভেম্বর থেকে ১৮ নভেম্বরের মধ্যে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে গিয়ে বিষয়ের ‘পছন্দক্রম’ পূরণ করতে পারবেন।

কোটায় যোগ্য বিবেচিতদের ১০ থেকে ১৭ নভেম্বরের মধ্যে সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অফিস থেকে ফরম নিয়ে তা পূরণ করে জমা দিতে হবে।

ফল ঘোষণার সময় উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক নাসরীন আহমাদ, কোষাধ্যক্ষ অধ্যাপক মো. কামাল উদ্দীন, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ও ঘ-ইউনিট ভর্তি পরীক্ষার সমন্বয়কারী অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদের ডিন অধ্যাপক রফিকুল ইসলাম এবং অনলাইন ভর্তি কমিটির আহ্বায়ক অধ্যাপক হাসিবুর রশীদসহ অন্যরা উপস্থিত ছিলেন।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ফয়সাল আহমেদ এর নতুন বই ‘মুক্তিযুদ্ধে নদী’

রাহিতুল ইসলামের উপন্যাস ‘বদলে দেওয়ার গান’

ইডেন ছাত্রলীগ সভাপতি-সম্পাদককে অবাঞ্ছিত ঘোষণা

২০২৩ সালে এসএসসি-এইচএসসি পরীক্ষা সব বিষয়ে

ভারতের ইন্দিরা গান্ধী স্বর্ণপদক পেলেন এম মিরাজ হোসেন

এসএসসি পরীক্ষা শুরু বৃহস্পতিবার

শিক্ষা প্রতিষ্ঠানের মাল্টিমিডিয়া ক্লাস রুমের তথ্য চেয়েছে মাউশি

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ