শিক্ষা

জ্ঞান অনুসন্ধান-গবেষণার প্রতি জোর দিলেন মুহিত-নাহিদ

 মুহিত-নাহিদ
মুহিত-নাহিদ

ঊচ্চশিক্ষা আন্তর্জাতিক মানসম্পন্ন করতে নতুন জ্ঞান অনুসন্ধান ও গবেষণার ওপর জোর দিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ও শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

বৃহস্পতিবার সকালে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন আয়োজিত এক কর্মশালার উদ্বোধন করে এ কথা জানান তারা।

আর ঊচ্চশিক্ষায় জ্ঞান চর্চা, নতুন জ্ঞান অনুসন্ধান, গবেষণা এবং মেধাবী শিক্ষক নিয়োগের ওপর গুরুত্ব তুলে ধরে শিক্ষামন্ত্রী বলেন, ঊচ্চশিক্ষার মানোন্নয়ন এখন সরকারের বড় চ্যালেঞ্চ— এটা বাস্তবায়নে বিশ্ববিদ্যালয়গুলোর প্রতি আহবান জানান তিনি।

এ প্রকল্পের মাধ্যমে বিশ্ববিদ্যালয়গুলো নিজ নিজ প্রতিষ্ঠানে শিক্ষার মানোন্নয়নে কারিগরি ও প্রাতিষ্ঠানিক দক্ষতা বৃদ্ধির পাশাপাশি মানসম্মত শিক্ষা ও গবেষনা কার্যক্রমের সুযোগ সৃষ্টি করছে।

ঊচ্চশিক্ষার মানোন্নয়নে সরকার বদ্ধপরিকর এ কথা জানিয়ে একই অনুষ্ঠানে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত শিক্ষাখাতে ব্যবসা, কৃষি বিষয়ে আরও নজর দেয়ার তাগিদ দিয়েছেন।

ঊচ্চশিক্ষার মানোন্নয়নে শিক্ষা মন্ত্রণালয়ের নেয়া প্রকল্প 'হায়ার অ্যাডুকেশন কোয়ালিটি অ্যানহেন্সমেন্ট প্রজেক্ট'-হেকেপ আয়োজিত জাতীয় কর্মশালার উদ্বোধন করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

এসময় তিনি দেশে ঊচ্চশিক্ষার সুযোগ বৃদ্ধি ও এর গুণগত মান উন্নয়নে বর্তমান সরকারের নানা পদক্ষেপ তুলে ধরেন।

শিক্ষার বিষয়ে সরকার বদ্ধপরিকর— শিক্ষায় বিনিয়োগে সবচেয়ে বেশি সফলতা আসে উল্লেখ করে ঊচ্চশিক্ষায় ব্যবসা ও কৃষি বিষয়ে আরো বেশি গবেষণার তাগিদ দেন তিনি।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ফয়সাল আহমেদ এর নতুন বই ‘মুক্তিযুদ্ধে নদী’

রাহিতুল ইসলামের উপন্যাস ‘বদলে দেওয়ার গান’

ইডেন ছাত্রলীগ সভাপতি-সম্পাদককে অবাঞ্ছিত ঘোষণা

২০২৩ সালে এসএসসি-এইচএসসি পরীক্ষা সব বিষয়ে

ভারতের ইন্দিরা গান্ধী স্বর্ণপদক পেলেন এম মিরাজ হোসেন

এসএসসি পরীক্ষা শুরু বৃহস্পতিবার

শিক্ষা প্রতিষ্ঠানের মাল্টিমিডিয়া ক্লাস রুমের তথ্য চেয়েছে মাউশি

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ