শিক্ষা

৩৬তম বিসিএসের প্রিলিমিনারি ৮ জানুয়ারি

সরকারি কর্ম কমিশন
সরকারি কর্ম কমিশন

আগামী ৮ জানুয়ারি ৩৬তম বিসিএস এর প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার সরকারি কর্ম কমিশনের (পিএসসি) জনসংযোগ কর্মকর্তা ডায়ানা ইসলাম সিমা সাংবাদিকদে এ কথা বলেন।

তিনি বলেন, ওই দিন সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত প্রিলিমিনারি পরীক্ষা হবে। এ বিসিএসের মাধ্যমে প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তার ২,১৮০টি পদে লোক নিয়োগ হবে।

গত ৩১ মে প্রকাশিত ৩৬তম বিসিএসের বিজ্ঞপ্তি অনুযায়ী, এবার প্রশাসনে ২৫০ জন, পুলিশে ১২০ জন, আনসারে ১৯ জন এবং সাধারণ ক্যাডারে ৫৪২ জনকে নিয়োগ দেয়া হবে।

এছাড়াও প্রফেশনাল, টেকনিক্যাল এবং প্রফেশনাল/টেকনিক্যাল ক্যাডারে ৭৪০ জন, সাধারণ শিক্ষা ক্যাডারে ৮৯৪ জন এবং কারিগরি শিক্ষা ক্যাডারে ৪ জনকে নিয়োগ দেবে সরকার।

৩৬তম বিসিএসে অংশ নিতে গত ১৪ জুন থেকে ২৩ জুলাই অনলাইনে আবেদনপত্র পূরণ করেছেন চাকরিপ্রার্থীরা।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ফয়সাল আহমেদ এর নতুন বই ‘মুক্তিযুদ্ধে নদী’

রাহিতুল ইসলামের উপন্যাস ‘বদলে দেওয়ার গান’

ইডেন ছাত্রলীগ সভাপতি-সম্পাদককে অবাঞ্ছিত ঘোষণা

২০২৩ সালে এসএসসি-এইচএসসি পরীক্ষা সব বিষয়ে

ভারতের ইন্দিরা গান্ধী স্বর্ণপদক পেলেন এম মিরাজ হোসেন

এসএসসি পরীক্ষা শুরু বৃহস্পতিবার

শিক্ষা প্রতিষ্ঠানের মাল্টিমিডিয়া ক্লাস রুমের তথ্য চেয়েছে মাউশি

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ