জাতীয় বেতন স্কেল সিলেকশন গ্রেড ও টাইমস্কেল পুনর্বহালসহ ৫ দফা দাবি জানিয়েছেন প্রকৌশল-কৃষিবিদ-চিকিৎসক- প্রকৃচি ও বাংলাদেশ সিভিল সার্ভিস-বিসিএস সমন্বয় পরিষদ।
আগামী ২২ থেকে ২৮ নভেম্বর পর্যন্ত বিভাগীয় প্রতিনিধি সম্মেলনেরও ডাক দেন কমিটির পক্ষে বাহাউদ্দিন নাসিম।
বৃহস্পতিবার সকালে জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে কমিটির পক্ষে বাহাউদ্দিন নাসিম এসব দাবি তুলে ধরেন।
এ সময় বলেন, উপজেলা পরিষদে ১৭টি দপ্তর হস্তান্তর করে জারি করা পরিপত্রের মাধ্যমে আন্তঃক্যাডার বৈষম্য তৈরি করা হয়েছে।
এ বৈষম্য নিরসনে উপজেলা নির্বাহী কর্মকর্তার কর্তৃত্ব প্রদান সংক্রান্ত অফিস স্মারক বাতিল, নিজস্ব ক্যাডার ও ফাংশনাল সার্ভিস বহির্ভূত সকল পেষণ বাতিল ও কৃত্য পেশাভিত্তিক জনপ্রশাসন গড়ে তোলার দাবি জানান তিনি।
এ সময় উপস্থিত ছিলেন, প্রকৃচির সচিব প্রকৌশলী মো. আব্দুস সুবর, কৃষিবিদ মো. মোবারক আলী, প্রফেসর এম ইকবাল আর্সলান, সদস্য সচিব মো. ফিরোজ খান।