শিক্ষা

মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে মেলা বন্ধের দাবি

মাঠে মেলা বন্ধের দাবি
মাঠে মেলা বন্ধের দাবি

বাণিজ্য মেলার নামে তিন মাস ধরে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠের অর্ধেক অংশে বিভিন্ন স্থাপনা তৈরি করা হয়েছে। স্থানীয় ব্যবসায়ীদের আপত্তির মুখে মেলা চালু করতে না পারলেও এ সব স্থাপনা সরিয়ে নেননি উদ্যোক্তারা। এ বিষয়ে বারবার জানানো হলেও মাঠটি খালি করার কোনো ব্যবস্থাই নেননি তারা।

আমাদের সংবাদদাতা জানিয়েছেন, গত আগস্ট মাসের শুরুর দিকে বাণিজ্য মেলার জন্য মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের অর্ধেক মাঠ জুড়ে বিভিন্ন স্থাপনা তৈরি শুরু করে জাতীয় ক্ষুদ্র ও কুটির শিল্প সমিতি, বাংলাদেশ। শুরু থেকেই স্থানীয় ব্যবসায়ীরা এ মেলার বিরোধিতা করায় তা বন্ধ হয়ে যায়।

তবে তিন মাস পেরিয়ে গেলেও, এখনো মাঠ থেকে সরানো হয়নি মেলার জন্য নির্মিত স্থাপনাগুলো।

এদিকে, দীর্ঘদিন ধরে বিদ্যালয়ের মাঠ আটকা থাকায় স্বাভাবিকভাবে খেলাধুলা করতে পারছে না শিক্ষার্থীরা। দ্রুত এসব স্থাপনা সরিয়ে নেয়ার দাবি শিক্ষার্থী ও অভিভাবকদের।

মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফজলুর রহমান বলেন, শিক্ষা মন্ত্রণালয় থেকে পাঠানো পরিপত্র অনুযায়ী শিক্ষাসংশ্লিষ্ট বিষয় ছাড়া বিদ্যালয়ের মাঠ ব্যবহারের অনুমতি নেই। ভবিষ্যতে সেই নিয়ম মেনেই ব্যবস্থা নেয়া হবে।

এদিকে, স্থাপনাগুলো সরিয়ে নিতে এরই মধ্যে উদ্যোক্তাদের বলা হয়েছে বলে জানালেন মৌলভীবাজার জেলা প্রশাসক মো. কামরুল হাসান।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ফয়সাল আহমেদ এর নতুন বই ‘মুক্তিযুদ্ধে নদী’

রাহিতুল ইসলামের উপন্যাস ‘বদলে দেওয়ার গান’

ইডেন ছাত্রলীগ সভাপতি-সম্পাদককে অবাঞ্ছিত ঘোষণা

২০২৩ সালে এসএসসি-এইচএসসি পরীক্ষা সব বিষয়ে

ভারতের ইন্দিরা গান্ধী স্বর্ণপদক পেলেন এম মিরাজ হোসেন

এসএসসি পরীক্ষা শুরু বৃহস্পতিবার

শিক্ষা প্রতিষ্ঠানের মাল্টিমিডিয়া ক্লাস রুমের তথ্য চেয়েছে মাউশি

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ