শিক্ষা

সোমবারের পরীক্ষা ৩০ নভেম্বর

প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা শুরু

পরীক্ষা
পরীক্ষা

জামাতে ইসলামীর ডাকা হরতালের কারণে চলমান প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনীর আগামীকালের (সোমবার) বাংলা পরীক্ষা ৩০ নভেম্বর অনুষ্ঠিত হবে।

রোববার সকালে এক বৈঠকে পরীক্ষা স্থগিত করে নতুন এ তারিখ নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক মো. আলমগীর।

জামাতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদের মৃত্যুদণ্ড কার্যকরের প্রতিবাদে সোমবার দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে জামাতে ইসলামী। শনিবার মুজাহিদের মৃত্যুদণ্ড কার্যকর করার পর রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দলের ভারপ্রাপ্ত আমির মকবুল আহমাদ এ কর্মসূচি ঘোষণা করেন।

রোববার সকাল ১১টায় শুরু হয়েছে প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষা। এ পরীক্ষায় পঞ্চম শ্রেণি পড়ুয়া দেশের ৩২ লাখ ৫৪ হাজার ৫১৪ জন শিক্ষার্থী অংশ নেয়। আজ অনুষ্ঠিত হচ্ছে ইংরেজি পরীক্ষা।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের দেয়া হিসাবে, মোট পরীক্ষার্থীর মধ্যে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় পরীক্ষার্থী ২৯ লাখ ৪৯ হাজার ৬৩ জন। ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষায় পরীক্ষার্থী ৩ লাখ ৫ হাজার ৪৫১ জন।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ফয়সাল আহমেদ এর নতুন বই ‘মুক্তিযুদ্ধে নদী’

রাহিতুল ইসলামের উপন্যাস ‘বদলে দেওয়ার গান’

ইডেন ছাত্রলীগ সভাপতি-সম্পাদককে অবাঞ্ছিত ঘোষণা

২০২৩ সালে এসএসসি-এইচএসসি পরীক্ষা সব বিষয়ে

ভারতের ইন্দিরা গান্ধী স্বর্ণপদক পেলেন এম মিরাজ হোসেন

এসএসসি পরীক্ষা শুরু বৃহস্পতিবার

শিক্ষা প্রতিষ্ঠানের মাল্টিমিডিয়া ক্লাস রুমের তথ্য চেয়েছে মাউশি

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ