শিক্ষা

বরিশাল শের-ই বাংলা মেডিকেলে ছাত্রলীগের ২ গ্রুপের সংঘর্ষ, আহত-৫

বরিশাল
বরিশাল

আধিপাত্য বিস্তারকে কেন্দ্র করে মঙ্গবার রাতে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনায় পুলিশের উপরিদর্শকসহ উভয়পক্ষের কমপক্ষে ৫ জন আহত হয়েছেন।

আহতদের মধ্যে কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ক্যাম্পাস সূত্র জানা গেছে, বরিশাল মেডিকেল কলেজে অনুষ্ঠিত মেডিসিন ক্লাবের ১৮তম সেন্ট্রাল কনফারেন্সে কলেজ ছাত্রলীগের নবগঠিত কমিটির সভাপতি ইমরান হোসেন ও সাধারণ সম্পাদক তুহিনের নেতৃত্বে কমিটির সদস্যরা যোগদান করেন। তারা ওই অনুষ্ঠানে জোরপূর্বক বক্তব্য রাখেন।

এ নিয়ে পদ বঞ্চিত অনুপ সরকারসহ অন্যান্য ছাত্রদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরবর্তীতে কলেজ ছাত্রলীগের সভাপতি ইমরান হোসেন ও সাধারণ সম্পাদক তুহিন সমর্থকরা ১ নম্বর (জামিলুর রহমান) হোস্টেলে এবং পদবঞ্চিত অনুপ সরকার ও নাসিমের সমর্থকরা ২ নং (হাবিবুর রহমান) হোস্টেলের সামনে অবস্থান নেয়। এতে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। সংঘর্ষের সময় ইট ও কাঁচের বোতল নিক্ষেপের ঘটনা ঘটে।

এতে পুলিশসহ উভয় গ্রুপের ৫ জন আহত হয়েছে।

এদিকে, রাত আড়াইটায় কলেজ অধ্যক্ষ ডা. ভাস্কর সাহার উপস্থিতিতে পুলিশ হাবিবুর রহমান ও জামিলুর রহমান ছাত্রাবাসে তল্লাসী চালিয়ে উভয় পক্ষকে দুই হোস্টেলের ভেতরে অবস্থান নিতে বলে।

পদবঞ্চিত অনুপ সরকারের সমর্থকরা সড়কের ওপর আগুন জ্বালিয়ে ছাত্রলীগের কমিটির বিরুদ্ধে স্লোগান দিলে পাল্টা স্লোগান দিতে থাকে তারা। এ ঘটনায় ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করছে, ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ফয়সাল আহমেদ এর নতুন বই ‘মুক্তিযুদ্ধে নদী’

রাহিতুল ইসলামের উপন্যাস ‘বদলে দেওয়ার গান’

ইডেন ছাত্রলীগ সভাপতি-সম্পাদককে অবাঞ্ছিত ঘোষণা

২০২৩ সালে এসএসসি-এইচএসসি পরীক্ষা সব বিষয়ে

ভারতের ইন্দিরা গান্ধী স্বর্ণপদক পেলেন এম মিরাজ হোসেন

এসএসসি পরীক্ষা শুরু বৃহস্পতিবার

শিক্ষা প্রতিষ্ঠানের মাল্টিমিডিয়া ক্লাস রুমের তথ্য চেয়েছে মাউশি

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ