শিক্ষার উৎকর্ষতা সাধনে দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে সম্ভাব্য ইতিবাচক সকল পদক্ষেপ নেয়া হবে—বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
বুধবার সকালে গাজীপুরে ইসলামী ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) ২৯তম সমাবর্তন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
এ সময় মন্ত্রী আইইউটি'র প্রকৌশল শিক্ষা ব্যবস্থার প্রশংসা করেন। অনুষ্ঠানে মির্জা ফোয়াদ আদনানকে ওআইসি স্বর্ণপদক ও তিন শিক্ষার্থীকে আইইউটি স্বর্ণপদক প্রদান করা হয়।
এছাড়া ৩৩২ জন শিক্ষার্থীকে স্নাতক সম্মান ডিগ্রী প্রদান করা হয়।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: