গাজীপুরের ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (ডুয়েট) ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় ৩ সদস্যর তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
মঙ্গলবার সকালে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের এক জরুরি সভায় কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ার বিভাগের চেয়ারম্যান নাসিমা আক্তারকে প্রধান করে কমিটি গঠন করা হয়।
এদিকে, কর্তৃপক্ষের নির্দেশে সকালের মধ্যেই আবাসিক হল ছেড়েছে শিক্ষার্থীরা। পরিস্থিতি স্বাভাবিক রাখতে ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
গতকাল (সোমবার) বিকেলে কুদরত এ খোদা আবাসিক হলে এক শিক্ষার্থীর আসন দেয়াকে কেন্দ্র করে ছাত্রলীগের দু'পক্ষের মধ্যে সংঘর্ষে ৬ জন আহত হয়। এরপরই বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: