শিক্ষা

জেএসসি-জেডিসির ফল প্রকাশে ২৮-৩০ ডিসেম্বরের মধ্যে

পরীক্ষা
পরীক্ষা

চলতি বছরের অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার ফল ২৮ থেকে ৩০ ডিসেম্বরের মধ্যে প্রকাশের জন্য শিক্ষা মন্ত্রণালয়কে প্রস্তাব দিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড।

শনিবার আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান আবু বক্কর ছিদ্দিক সাংবাদিকদের এ কথা বলেন।

তিনি বলেন, শিক্ষা মন্ত্রণালয় থেকে চূড়ান্তভাবে জানানো হলে তারা ফল প্রকাশ করা হবে।

উল্লেখ্য, গত ১ নভেম্বর থেকে শুরু হয়ে জেএসসি-জেডিসি পরীক্ষা শেষ হয় ১৮ নভেম্বর। এবার এ পরীক্ষায় অংশ নেয় ২৩ লাখ ২৫ হাজার ৯৩৩ জন।

এর মধ্যে জেএসসিতে ১৯ লাখ ৬৭ হাজার ৪৪৭ জন এবং জেডিসিতে পরীক্ষার্থী ৩ লাখ ৫৮ হাজার ৪৮৬ জন। গত বছরের তুলনায় এবার পরীক্ষার্থী বেড়েছে ২ লাখ ৩৫ হাজার ২৪১ জন।

বিদেশের ৮টি কেন্দ্রসহ ২ হাজার ৬২৭টি কেন্দ্রে জেএসসি-জেডিসি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

এবার ছাত্রের চেয়ে ছাত্রীর সংখ্যা বেশি। ছাত্রের সংখ্যা ১০ লাখ ৮২ হাজার ৬৭০ জন ও ছাত্রী ১২ লাখ ৪৩ হাজার ২৬৩ জন।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ফয়সাল আহমেদ এর নতুন বই ‘মুক্তিযুদ্ধে নদী’

রাহিতুল ইসলামের উপন্যাস ‘বদলে দেওয়ার গান’

ইডেন ছাত্রলীগ সভাপতি-সম্পাদককে অবাঞ্ছিত ঘোষণা

২০২৩ সালে এসএসসি-এইচএসসি পরীক্ষা সব বিষয়ে

ভারতের ইন্দিরা গান্ধী স্বর্ণপদক পেলেন এম মিরাজ হোসেন

এসএসসি পরীক্ষা শুরু বৃহস্পতিবার

শিক্ষা প্রতিষ্ঠানের মাল্টিমিডিয়া ক্লাস রুমের তথ্য চেয়েছে মাউশি

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ