শিক্ষা

পিএসসি-জেএসসির ফল প্রকাশ ৩১ ডিসিম্বর

পিএসসি
পিএসসি

প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী (পিএসসি), জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার ফল প্রকাশ আমাগী ৩১ ডিসেম্বর।

শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মোহাম্মাদ সাইফুল্লাহ সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।

ওইদিন সকাল ১০টায় শিক্ষামন্ত্রী এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী বিভিন্ন শিক্ষা বোর্ড এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তাদের নিয়ে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ফলাফলের অনুলিপি তুলে দেবেন বলে জানান তিনি।

মন্ত্রণালয়ের পক্ষ থেকে পরে রীতি অনুযায়ী সচিবালয়ে সংবাদ সম্মেলন করে ফলাফলের বিভিন্ন দিক তুলে ধরা হবে।

গত ১ নভেম্বর থেকে শুরু হওয়া জেএসসি-জেডিসি পরীক্ষা শেষ হয় ১৮ নভেম্বর। এতে অংশ নেয় ২৩ লাখ ২৫ হাজার ৯৩৩ জন শিক্ষার্থী।

প্রাথমিক ও ইবতেদায়ী সমাপনী পরীক্ষা শুরু হয় ২২ নভেম্বর শেষ হয় ৩০ নভেম্বর। প্রাথমিক ও ইবতেদায়ী সমাপনী পরীক্ষায় ৩২ লাখ ৫৪ হাজার ৫১৪ জন শিক্ষার্থী অংশ নেয়।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ফয়সাল আহমেদ এর নতুন বই ‘মুক্তিযুদ্ধে নদী’

রাহিতুল ইসলামের উপন্যাস ‘বদলে দেওয়ার গান’

ইডেন ছাত্রলীগ সভাপতি-সম্পাদককে অবাঞ্ছিত ঘোষণা

২০২৩ সালে এসএসসি-এইচএসসি পরীক্ষা সব বিষয়ে

ভারতের ইন্দিরা গান্ধী স্বর্ণপদক পেলেন এম মিরাজ হোসেন

এসএসসি পরীক্ষা শুরু বৃহস্পতিবার

শিক্ষা প্রতিষ্ঠানের মাল্টিমিডিয়া ক্লাস রুমের তথ্য চেয়েছে মাউশি

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ