কুষ্টিয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) শিক্ষক নিয়োগকে কেন্দ্র করে বৃহস্পতিবার ছাত্রলীগের দু'পক্ষে সংঘর্ষে একজন গুলিবিদ্ধসহ ১০ জন আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শীদের উদ্ধৃত করে আমাদের সংবাদদাতা জানিয়েছেন, দুপুর সোয়া ১২টার দিকে ইবি প্রশাসন ভবনের সামনে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলাম ও সহ-সভাপতি মিজানুর রহমান মিজুর পক্ষের কর্মীদের মধ্যে এ সংঘর্ষ হয়। সংঘর্ষে একজন গুলিবিদ্ধসহ ১০ জন আহত হয়েছেন।
ইবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম চৌধুরী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
তবে ক্যাম্পস চত্বরে আতঙ্ক বিরাজ করছে।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: