শিক্ষা

সংঘর্ষের পর ইবি বন্ধ, হল ত্যাগের নির্দেশ

ইবিতে ছাত্রলীগের সংঘর্ষ
ইবিতে ছাত্রলীগের সংঘর্ষ

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) আবারো ছাত্রলীগের সভাপতি ও সহসভাপতি গ্রুপের মধ্যে সংঘর্ষের পর ক্যাম্পাস বন্ধ ঘোষণা করেছে প্রশাসন। শনিবার দুপুর আড়াইটায় জরুরি সিন্ডিকেটে ভিসি প্রফেসর ড. আবদুল হাকিম সরকার এ বন্ধ ঘোষণা করেন।

পরে প্রভোস্ট কাউন্সিলের সভাপতি প্রফেসর ড. ইকবাল হোছাইন বলেন, ক্যাম্পাসের উদ্ভুত পরিস্থিতির কারণে হল বন্ধের নির্দেশ দেয়া হয়েছে। শনিবার বিকেল ৫টার মধ্যে হল ছাড়ার নির্দেশ সম্বলিত নোটিশ স্ব স্ব হলে টানিয়ে দেয়া হয়েছে। শীতকালীন ছুটি শেষে বিশ্ববিদ্যালয় ফের চালু হবে।

এর আগে দুপুর একটার দিকে ইবি ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলাম ও সহসভাপতি মিজানুর রহমান মিজু গ্রুপের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

এ সময় অন্তত ৮ রাউন্ড গুলি বিনিময় হয়। সংঘর্ষে উভয়পক্ষের কমপক্ষে ১২ নেতাকর্মী আহত হয়। তাদেরকে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে চিকিৎসা দেয়া হয়েছে।

প্রত্যক্ষর্শীদের উদ্ধৃতি দিয়ে আমাদের সংবাদদাতা জানিয়েছেন, শিক্ষক নিয়োগকে কেন্দ্র করে গত বৃহস্পতিবার ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের জেরে সকাল থেকেই ক্যাম্পাসে উত্তেজনা ছিল।

ছাত্রলীগ সভাপতি সাইফুল ইসলামের সমর্থকরা ক্যাম্পাসের দলীয় স্ট্যান্ডে অবস্থান নেয়; অপরদিকে সহসভাপতি মিজানুর রহমান মিজুর সমর্থকরা বিজ্ঞান ভবনের সামনে অবস্থান নেন। একপর্যায়ে বৃহস্পতিবারের ওই সংঘর্ষের প্রতিবাদে মিছিল বের করে সভাপতি গ্রুপ।

এ সময় মিছিল থেকে গুলি ছোড়া হলে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ বেধে যায়।

সংঘর্ষে উভয় গ্রুপের কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি। ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের পরিংখ্যান বিভাগের শিক্ষক নিয়োগের বোর্ডকে কেন্দ্র করে ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলাম ও সহসভাপতি মিজানুর রহমান মিজু গ্রুপের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়।

এতে একজন গুলিবিদ্ধসহ উভয়পক্ষের ১০ জন আহত হন। ঘটনা তদন্তে শুক্রবার তিন সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

কমিটিকে আগামী ১৫ দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ফয়সাল আহমেদ এর নতুন বই ‘মুক্তিযুদ্ধে নদী’

রাহিতুল ইসলামের উপন্যাস ‘বদলে দেওয়ার গান’

ইডেন ছাত্রলীগ সভাপতি-সম্পাদককে অবাঞ্ছিত ঘোষণা

২০২৩ সালে এসএসসি-এইচএসসি পরীক্ষা সব বিষয়ে

ভারতের ইন্দিরা গান্ধী স্বর্ণপদক পেলেন এম মিরাজ হোসেন

এসএসসি পরীক্ষা শুরু বৃহস্পতিবার

শিক্ষা প্রতিষ্ঠানের মাল্টিমিডিয়া ক্লাস রুমের তথ্য চেয়েছে মাউশি

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ