শিক্ষা

এমপিওভুক্ত শিক্ষকরাও সব সুবিধা পাবেন: শিক্ষামন্ত্রী

নুরুল ইসলাম নাহিদ
নুরুল ইসলাম নাহিদ

সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামোর সব সুবিধা এমপিওভুক্ত শিক্ষকরাও পাবেন—বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

রোববার সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, সরকারি চাকরিজীবীদের জন্য যে অষ্টম বেতন কাঠামো হয়েছে, তার সব সুযোগ-সুবিধা এমপিওভুক্ত শিক্ষকরাও পাবেন। এ জন্য একটি প্রজ্ঞাপন জারি হয়েছে।

উল্লেখ্য, গত মঙ্গলবার সরকারি কর্মকর্তা-কর্মচারীদের অষ্টম বেতন কাঠামোর যে প্রজ্ঞাপন হয়েছে, তাতে শিক্ষকদের বিষয়টি স্পষ্ট ছিল না।

এ নিয়ে অসন্তোষ জানিয়ে আসছিলেন বাংলাদেশের স্কুল ও কলেজ পর্যায়ে থাকা ৫ লাখ এমপিওভুক্ত শিক্ষক।

চলতি বছরের জুলাই মাস থেকে নতুন বেতন কাঠামো কার্যকর ধরা হয়েছে। আগামী মাসে নতুন বেতন কাঠামো অনুযায়ী বেতন পাবেন সবাই। জুলাই থেকে ৫ মাসের বকেয়াও পাবেন তারা।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ফয়সাল আহমেদ এর নতুন বই ‘মুক্তিযুদ্ধে নদী’

রাহিতুল ইসলামের উপন্যাস ‘বদলে দেওয়ার গান’

ইডেন ছাত্রলীগ সভাপতি-সম্পাদককে অবাঞ্ছিত ঘোষণা

২০২৩ সালে এসএসসি-এইচএসসি পরীক্ষা সব বিষয়ে

ভারতের ইন্দিরা গান্ধী স্বর্ণপদক পেলেন এম মিরাজ হোসেন

এসএসসি পরীক্ষা শুরু বৃহস্পতিবার

শিক্ষা প্রতিষ্ঠানের মাল্টিমিডিয়া ক্লাস রুমের তথ্য চেয়েছে মাউশি

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ