শিক্ষা

মাদ্রাসা শিক্ষার্থীরা যেন নাশকতায় জড়াতে না পারে সতর্ক থাকুন

নূরুল ইসলাম নাহিদ
নূরুল ইসলাম নাহিদ

ধর্মকে ব্যবহার করে মাদ্রাসা শিক্ষার্থীরা যেন নাশকতামূলক কর্মকাণ্ডে জড়াতে না পারে সেজন্য সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ।

মঙ্গলবার দুপুরে সচিবালয় সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের আয়োজনে সাংবাদিকদের সঙ্গে সংলাপে এ কথা বলেন তিনি।

নতুন পাঠ্য বইয়ের মান ঠিক না রাখলে মুদ্রণকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলেও এ সময় হুঁশিয়ারি দেন নাহিদ।

এরইমধ্যে ৮০ ভাগ বই বিভিন্ন বিদ্যালয়ে পাঠিয়ে দেয়া হয়েছে— বাকিগুলোও নির্দিষ্ট সময়েই পৌঁছে যাবে বলে জানান তিনি।

‘যেসব বইয়ে মান খারাপ হবে অবশ্যই তাদের জরিমানা দিতে হবে—এ কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, ৮০ ভাগ বই পৌঁছে গেছে বাকি ২০ ভাগের মধ্যে ৫ ভাগ আমাদের কাছে জমা থাকে যাতে কোথাও বিচ্ছিন্ন হলে দ্রুত পেতে পারে। বাকি সময়ের আগেই বই পৌঁছাতে পারব আশা করি।’

সাংবাদিকদের সঙ্গে সংলাপের শুরুতেই শিক্ষামন্ত্রী, শিক্ষা নিয়ে সরকারের অগ্রযাত্রা ও পরিকল্পনা সংক্ষেপে তুলে ধরেন।

পরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন তিনি।

মন্ত্রী বলেন, ‘কিছু কিছু মানুষ যারা ধর্মকে ব্যবহার করে জঙ্গিবাদ করে সেই জায়গাটা বন্ধ করতে হবে।’

মাদ্রাসায় জঙ্গিবাদবিরোধী কার্যক্রম প্রশ্নে সরকার সর্বোচ্চ সতর্ক রয়েছে বলে জানান তিনি।

একইসঙ্গে মাদ্রাসায় ধর্মশিক্ষার পাশাপাশি আধুনিক শিক্ষাব্যবস্থা প্রতিষ্ঠায় সরকার জোর তৎপর বলেও জানান তিনি।

এমপিওভুক্ত শিক্ষকদের প্রসঙ্গে জানান তারাও সরকারি চাকুরিদের মতোই নতুন বেতন কাঠামোর সব সুযোগ সুবিধা পাবেন।

তিনি আরো বলেন, এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের আয় রাষ্ট্রীয় কোষাগারে জমা হওয়ার বিষয়ে নতুন আইন হচ্ছে।

‘একইসঙ্গে বর্ধিত বেতন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয় শিক্ষকদের ধৈর্য ধরার আহবান জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন এটা চূড়ান্ত হলে আপনারা জানতে পারবেন।’

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ফয়সাল আহমেদ এর নতুন বই ‘মুক্তিযুদ্ধে নদী’

রাহিতুল ইসলামের উপন্যাস ‘বদলে দেওয়ার গান’

ইডেন ছাত্রলীগ সভাপতি-সম্পাদককে অবাঞ্ছিত ঘোষণা

২০২৩ সালে এসএসসি-এইচএসসি পরীক্ষা সব বিষয়ে

ভারতের ইন্দিরা গান্ধী স্বর্ণপদক পেলেন এম মিরাজ হোসেন

এসএসসি পরীক্ষা শুরু বৃহস্পতিবার

শিক্ষা প্রতিষ্ঠানের মাল্টিমিডিয়া ক্লাস রুমের তথ্য চেয়েছে মাউশি

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ