অষ্টম জাতীয় বেতন স্কেলে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের দশম গ্রেডে এবং সহকারী শিক্ষকদের এগারতম গ্রেডে বেতন স্কেল পুন:নির্ধারণের দাবি জানিয়েছে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি। সিলেকশন গ্রেড ও টাইম স্কেল পুন:বহালের দাবিও জানান তারা।
সোমবার সকালে জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এ দাবি জানান প্রাথমিক শিক্ষক সমিতির নেতারা।
বিদ্যমান প্রধান শিক্ষকের শূণ্য পদ পূরণ ও পদোন্নতিপ্রাপ্ত প্রধান শিক্ষকদের সরাসরি নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের মতো বেতন স্কেল দেয়ার দাবিও জানান শিক্ষক নেতারা। তাদের দাবি বাস্তবায়িত হলে শিক্ষার মান আরও বাড়বে বলে মন্তব্য করেন শিক্ষকরা।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: