শিক্ষা

শিক্ষার্থীদের হাতে বই তুলে দেয়ার আয়োজন সম্পন্ন

নূরুল ইসলাম নাহিদ
নূরুল ইসলাম নাহিদ

বছরের প্রথম দিনেই সাড়ে ৩০ কোটি নতুন পাঠ্যবই পাবে প্রায় ৪ কোটি শিক্ষার্থী—পাঠ্যপুস্তক উৎসবের মধ্য দিয়ে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেয়ার আয়োজন এরইমধ্যে সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ। মঙ্গলবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

আগামী ৩১ ডিসেম্বর গণভবনে বই বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা— উল্লেখ করে তিনি বলেন, শুক্রবার বন্ধের দিন হলেও ১ জানুয়ারি প্রাথমিক ও মাধ্যমিক সব শিক্ষা প্রতিষ্ঠান খোলা থাকবে। ১ জানুয়ারি সকালে গর্ভনমেন্ট ল্যাবরেটরি স্কুল মাঠে শিক্ষা মন্ত্রণালয় এবং একই দিনে মিরপুরের ন্যাশনাল বাংলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে পাঠ্যপুস্তক উৎসব করবে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

নতুন বেতন-কাঠামো ঘোষণার পর থেকে তাদের পদমর্যাদা, টাইম স্কেল, সিলেকশন গ্রেড পূর্নবহালসহ বেশ কিছু দাবিতে উচ্চ মাধ্যমিক ও বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষকদের প্রসঙ্গে শিক্ষামন্ত্রী বলেন, শিগগিরই তাদের দাবি নিয়ে বেতন-ভাতা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি দ্বিতীয় বৈঠকে বসবে।

প্রসঙ্গত, ২০১০ সাল থেকে উৎসব করে বছরের প্রথম দিনে প্রাক-প্রাথমিক থেকে নবম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে পাঠ্যবই ও শিক্ষা উপকরণ বিতরণ করে আসছে সরকার। সেই ধারাবাহিকতায় এবারও আসছে ১ জানুয়ারি সারাদেশে উৎসবের মধ্যে দিয়েই সাড়ে ৪ কোটি শিক্ষার্থীর হাতে সাড়ে ৩৩ কোটি পাঠ্যবই বই তুলে দেয়া হবে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ফয়সাল আহমেদ এর নতুন বই ‘মুক্তিযুদ্ধে নদী’

রাহিতুল ইসলামের উপন্যাস ‘বদলে দেওয়ার গান’

ইডেন ছাত্রলীগ সভাপতি-সম্পাদককে অবাঞ্ছিত ঘোষণা

২০২৩ সালে এসএসসি-এইচএসসি পরীক্ষা সব বিষয়ে

ভারতের ইন্দিরা গান্ধী স্বর্ণপদক পেলেন এম মিরাজ হোসেন

এসএসসি পরীক্ষা শুরু বৃহস্পতিবার

শিক্ষা প্রতিষ্ঠানের মাল্টিমিডিয়া ক্লাস রুমের তথ্য চেয়েছে মাউশি

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ