শিক্ষা

চবিতে ৩ ছাত্রের ছাত্রত্ব বাতিল

চবি
চবি

নিষিদ্ধ ঘোষিত সংগঠন জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশ-জেএমবির সঙ্গে জড়িত থাকার অভিযোগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের তিন ছাত্রের ছাত্রত্ব বাতিল করা হয়েছে।

মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ইফতেখার উদ্দিন চৌধুরী নির্বাহী ক্ষমতাবলে তাদের ছাত্রত্ব বাতিল করেন।

তারা হলেন- পদার্থ বিজ্ঞান বিভাগের স্মাতকোত্তরের তিন ছাত্র নাইমুর রহমান, ফয়সাল মাহমুদ ও শওকত রাসেল। এ তিন জনই জেএমবির সঙ্গে জড়িত বলে দাবি পুলিশের।

তাদের বিরুদ্ধে হাটহাজারী থানায় অস্ত্র, বিস্ফোরক ও সন্ত্রাসবিরোধী আইনে পুলিশ তিনটি মামলা করেছে।

নগরের কর্ণফুলী থানায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায়ও তাদের আসামি করা হয়েছে।

মামলার কাগজপত্র পাওয়ার পর উপাচার্য নির্বাহী ক্ষমতাবলে তাদের ছাত্রত্ব বাতিল করেন। গত শনিবার দুপুর থেকে রাত পর্যন্ত নগরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তিন ছাত্রকে আটক করে পুলিশ।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ফয়সাল আহমেদ এর নতুন বই ‘মুক্তিযুদ্ধে নদী’

রাহিতুল ইসলামের উপন্যাস ‘বদলে দেওয়ার গান’

ইডেন ছাত্রলীগ সভাপতি-সম্পাদককে অবাঞ্ছিত ঘোষণা

২০২৩ সালে এসএসসি-এইচএসসি পরীক্ষা সব বিষয়ে

ভারতের ইন্দিরা গান্ধী স্বর্ণপদক পেলেন এম মিরাজ হোসেন

এসএসসি পরীক্ষা শুরু বৃহস্পতিবার

শিক্ষা প্রতিষ্ঠানের মাল্টিমিডিয়া ক্লাস রুমের তথ্য চেয়েছে মাউশি

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ