শিক্ষা

কর্মসূচিতে শিক্ষককেরা, এ মুহূর্তে কিছু করা সম্ভব নয়: অর্থমন্ত্রী

আবুল মাল আবদুল মুহিত
আবুল মাল আবদুল মুহিত

বেতন কাঠামোর বৈষম্য নিরসনের দাবিতে পূর্ব ঘোষণা অনুযায়ী কালো ব্যাচ ধারণ কর্মসূচি পালন করেছেন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা।

এদিকে, বেতন কাঠামো সম্পর্কে ভালোভাবে না জেনে-বুঝেই শিক্ষকরা আন্দোলন করছেন বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

রোববার দুপুরে সচিবালয়ে মেট্রোপলিটন চেম্বার অব কর্মাস অ্যান্ড ইন্ডাস্ট্রিজের প্রতিনিধিদের সঙ্গে আয়োজিত বৈঠকে তিনি এ কথা বলেন।

শিক্ষকদের আন্দোলনের কোনো সমাধান নেই—আর এ মুহূর্তে কিছু করা সম্ভব নয় বলেও জানান তিনি।

তবে আলোচনার মাধ্যমে এ সমস্যার সুষ্ঠু সমাধানে আশাবাদ ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

এদিন আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এক অনুষ্ঠান শেষে শিক্ষামন্ত্রী নাহিদ সাংবাদিকদের প্রশ্নে বলেন, আমরা শুরু থেকেই শিক্ষকদের সমস্যাগুলোর সুষ্ঠু সমাধানের জন্য যা যা করার করে গেছি। শিক্ষা মন্ত্রণালয় শিক্ষকদের পক্ষে আছে।

তবে কর্মবিরতির কর্মসূচি নিয়ে কিছু বলতে তিনি রাজি হননি— শিক্ষকদের কর্মসূচি নিয়ে কিছু বলছি না, সাংবাদিকদের প্রশ্ন এভাবে এড়িয়ে যান তিনি।

অষ্টম বেতন কাঠামোতে প্রথম গ্রেডে উন্নীত হওয়ার সুযোগ আর স্বতন্ত্র বেতনের দাবিতে প্রায় আট মাস ধরে আন্দোলন চালিয়ে আসছেন দেশের ৩৭টি সরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা।

আগামী ১১ জানুয়ারি থেকে লাগাতার কর্মবিরতিতে যাবেন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা।

গত শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৩৭টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রতিনিধিদের নিয়ে বৈঠকের পর এই কর্মসূচির ঘোষণা দেয় বাংলাদেশ পাবলিক বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন।

ঘোষণা অনুযায়ী, সর্বাত্মক কর্মবিরতি শুরুর আগে ৭ জানুয়ারি বেলা ১১টা থেকে ১টা পর্যন্ত কর্মবিরতি পালন করবেন।

আন্দোলনরত শিক্ষকদের অভিযোগ, অষ্টম বেতন কাঠামোতে তাদের পদমর্যাদার অবনমন করা হয়েছে যা বেতন বৈষম্য বেড়েছে।

দেশের ৩৭টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা এ কর্মসূচি পালন করেন।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ফয়সাল আহমেদ এর নতুন বই ‘মুক্তিযুদ্ধে নদী’

রাহিতুল ইসলামের উপন্যাস ‘বদলে দেওয়ার গান’

ইডেন ছাত্রলীগ সভাপতি-সম্পাদককে অবাঞ্ছিত ঘোষণা

২০২৩ সালে এসএসসি-এইচএসসি পরীক্ষা সব বিষয়ে

ভারতের ইন্দিরা গান্ধী স্বর্ণপদক পেলেন এম মিরাজ হোসেন

এসএসসি পরীক্ষা শুরু বৃহস্পতিবার

শিক্ষা প্রতিষ্ঠানের মাল্টিমিডিয়া ক্লাস রুমের তথ্য চেয়েছে মাউশি

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ