শিক্ষা

বৈষম্য নিরসনের দাবিতে আন্দোলন শিক্ষকদের

বাংলাদেশ শিক্ষক সমিতি ফেডারেশন
বাংলাদেশ শিক্ষক সমিতি ফেডারেশন

নতুন বেতন কাঠামোতে বৈষম্য নিরসনের দাবিতে আন্দোলনের অংশ হিসেবে বৃহস্পতিবার দুই ঘণ্টা কর্ম বিরতি পালন করেছেন সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা।

শিক্ষক নেতারা অভিযোগ করেছেন, আমলাদের ষড়যন্ত্রের কারণেই প্রতিশ্রুতি দিয়েও সরকার কথা রাখেনি। বেঁধে দেয়া সময়ের মধ্যে দাবি মেনে না নিলে ১১ জানুয়ারি থেকে কর্মবিরতিতে যাওয়ার সিদ্ধান্তে অটল থাকবেন শিক্ষকরা। তবে এ বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

পদমর্যাদা বেতন-বৈষম্যসহ কয়েক দফা দাবিতে প্রায় ৮ মাস ধরে আন্দোলন করছেন দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কালো ব্যাজ পরে কর্মবিরতি পালন করেন তারা। বলেন, আমলাদের ষড়যন্ত্রের কারণেই সরকার প্রতিশ্রুতি দিয়েও তাদের দাবি মানছে না।

আর সিলেকশন গ্রেড, টাইমস্কেলের দাবিতে আন্দোলন অব্যাহত রেখে কলেজের শিক্ষকরা বলেন, শুধু বেতন নয়, মূলত নিজেদের যথাযোগ্য মর্যাদা রক্ষার জন্যই শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাচ্ছেন তারা।

এদিকে, শিক্ষকদের এ সমস্যা নিরসনে গত সেপ্টেম্বরে বেতন-বৈষম্য দূরীকরণ সংক্রান্ত একটি মন্ত্রিসভা কমিটি গঠন করে সরকার। যা এখন পর্যন্ত কার্যকর কোনও পদক্ষেপ নিতে পারেনি। একই সমস্যা সমাধানে সম্প্রতি প্রধানমন্ত্রীর মুখ্যসচিব আবুল কালাম আজাদের নেতৃত্বে আরও একটি কোর কমিটি গঠন করা হয়েছে। যা এরই মধ্যে আন্দোলনরত শিক্ষকরা প্রত্যাখ্যান করেছেন।

অন্যদিকে নতুন বেতন কাঠামোয় পদ বৈষম্য দূর করাসহ ৩ দফা দাবিতে কর্মবিরতি পালন করছেন কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ফয়সাল আহমেদ এর নতুন বই ‘মুক্তিযুদ্ধে নদী’

রাহিতুল ইসলামের উপন্যাস ‘বদলে দেওয়ার গান’

ইডেন ছাত্রলীগ সভাপতি-সম্পাদককে অবাঞ্ছিত ঘোষণা

২০২৩ সালে এসএসসি-এইচএসসি পরীক্ষা সব বিষয়ে

ভারতের ইন্দিরা গান্ধী স্বর্ণপদক পেলেন এম মিরাজ হোসেন

এসএসসি পরীক্ষা শুরু বৃহস্পতিবার

শিক্ষা প্রতিষ্ঠানের মাল্টিমিডিয়া ক্লাস রুমের তথ্য চেয়েছে মাউশি

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ