ঢাকাসহ দেশের বিভাগীয় শহরের ১৬১ কেন্দ্রে একযোগে অনুষ্ঠিত হয়েছে ৩৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা। শুক্রবার সকাল সাড়ে ৯টায় শুরু হয়ে চলেছে সাড়ে ১১টা পর্যন্ত।
সরকারি চাকরি পাওয়ার আসায় এবার ২০০ নম্বরের বহুনির্বাচনী প্রশ্নের এ পরীক্ষায় অংশ নিয়েছেন দুই লাখ ১১ হাজার ৩২৬ জন প্রার্থী।
প্রিলিমিনারি পরীক্ষায় চাকরি প্রার্থীরা ক্যালকুলেটর, কোনো ধরনের ঘড়ি, মোবাইল ফোন ও ইলেকট্রনিক যন্ত্র ব্যবহার করতে পারছেন না।
প্রিলিমিনারির পর লিখিত ও সবশেষে মৌখিক উত্তীর্ণ হতে পারলে শেষ অবধি ২ হাজার ১৮০ জনকে প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা হিসেবে নিয়োগ দেয়া হবে।
এছাড়া মেধা তালিকায় এগিয়ে থাকা প্রার্থীদের মধ্য থেকে প্রথম শ্রেণির নন-গেজেটেড কর্মকর্তা হিসেবেও অনেককে নিয়োগ দেয়া হবে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: