প্রজ্ঞাপন বাতিল করে বেসরকারি বিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারিদের জন্য শর্তহীনভাবে ৮ম জাতীয় বেতন স্কেল কার্যকর ও শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের দাবি জানিয়েছে বাংলাদেশ শিক্ষক সমিতি।
শনিবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে সমিতির নেতারা এ দাবি জানান।
নেতারা বলেন, সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের কারিকুলামে পরিচালিত হলেও বেসরকারি বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারিরা চরম বৈষম্যের শিকার।
এছাড়াও দাবি বাস্তবায়নে ১২ থেকে ১৪ জানুয়ারি কালো ব্যাজ ধারণ, ১৬ জানুয়ারি এক ঘণ্টার কর্মবিরতি, প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদানসহ বেশ কিছু কর্মসূচি ঘোষণা করেন তারা।
গত বছরের ২০ ডিসেম্বর জাতীয় বেতন স্কেল কার্যকরে প্রজ্ঞাপন জারি করে শিক্ষা মন্ত্রণালয়।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: