শিক্ষা

আরো ৬টি বিশ্ববিদ্যালয়ের অনুমোদন

বাংলাদেশ সরকার
বাংলাদেশ সরকার

আরো ছয়টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অনুমোদন দিয়েছে সরকার— রোববার এ তথ্য নিশ্চিত করেছেন শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হেলালউদ্দিন।

এ নিয়ে দেশে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা বাড়ল ৯১টিতে-এ কথা উ্ল্লেখ করে তিনি বলেন, কয়েক দিন আগে এ বিশ্ববিদ্যালয়গুলোর অনুমোদন দেয়া হয়েছে।

নতুন অনুমোদন পাওয়া বিশ্ববিদ্যালয়গুলোর পেছনে সরকারি দলের নেতা ও মন্ত্রীরা রয়েছেন— অনুমোদন পাওয়া বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ঢাকায় দুটি এবং চট্টগ্রাম, খুলনা, কুষ্টিয়া ও মানিকগঞ্জে একটি করে বিশ্ববিদ্যালয় রয়েছে বলে জানা গেছে।

রাজধানী তে অনুমোদন পাওয়া দ্য ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব স্কলার্স-এর উদ্যোক্তা জামিল হাবিব নামের এক ব্যক্তি। এর ঠিকানা বাড্ডার প্রগতি সরণিতে। অপর বিশ্ববিদ্যালয়টি হলো কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ। এর উদ্যোক্তা চৌধুরী নাসির সরাফত। বিশ্ববিদ্যালয়ের ঠিকানা দেয়া হয়েছে ৩৮৭, তেজগাঁও শিল্পাঞ্চল।

কুষ্টিয়ায় রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়ের উদ্যোক্তা ইসলামী বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের সাবেক ডিন জহিরুল ইসলাম।

তিনি বলেন, এ বিশ্ববিদ্যালয়ের ট্রাস্ট্রি বোর্ডে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু ও তার স্ত্রী রয়েছেন।

মানিকগঞ্জে অনুমোদন পাওয়া এনপিআই ইউনিভার্সিটি অব বাংলাদেশের উদ্যোক্তা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইসহাক আলী খান পান্না ও মুহাম্মদ শামসুর রহমান।

চট্টগ্রামে অনুমোদন পেয়েছে ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি, চিটাগাং। চট্টগ্রামের চান্দগাঁওয়ের এ বিশ্ববিদ্যালয়ের উদ্যোক্তা মুহাম্মদ ওসমান। এ ছাড়া খুলনায় অনুমোদন পেয়েছে নর্দান ইউনিভার্সিটি। ঢাকায় অবস্থিত নর্দান ইউনিভার্সিটির শাখা ক্যাম্পাস ছিল খুলনায়। সেটিই এখন বিশ্ববিদ্যালয় হবে। এর মালিকানা বর্তমান নর্দান বিশ্ববিদ্যালয়ের মালিকেরাই।

সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠকে শিক্ষাবিদেরা ঢাকায় আর কোনো বিশ্ববিদ্যালয় অনুমোদন না দেয়ার অনুরোধ জানান। কিন্তু সেই অনুরোধ রক্ষা পায়নি। তাছাড়া সরকারের নীতি ছিল, যেসব জেলায় বিশ্ববিদ্যালয় নেই সেখানে বিশ্ববিদ্যালয় স্থাপনের অনুমোদন দেয়া। কিন্তু এবার অনুমোদন পাওয়া বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে কেবল একটি স্থাপিত হচ্ছে মানিকগঞ্জে। এই জেলায় কোনো বিশ্ববিদ্যালয় নেই। অন্য জেলায় সরকারি বা বেসরকারি বিশ্ববিদ্যালয় রয়েছে।

বিদ্যমান বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে অধিকাংশের বিরুদ্ধে নানা অনিয়ম ও বিশ্ববিদ্যালয় পরিচালনার শর্ত ভঙ্গের অভিযোগ আছে। এই পরিস্থিতির মধ্যেই নতুন বিশ্ববিদ্যালয় স্থাপনের অনুমোদন দেয়া হয়েছে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ফয়সাল আহমেদ এর নতুন বই ‘মুক্তিযুদ্ধে নদী’

রাহিতুল ইসলামের উপন্যাস ‘বদলে দেওয়ার গান’

ইডেন ছাত্রলীগ সভাপতি-সম্পাদককে অবাঞ্ছিত ঘোষণা

২০২৩ সালে এসএসসি-এইচএসসি পরীক্ষা সব বিষয়ে

ভারতের ইন্দিরা গান্ধী স্বর্ণপদক পেলেন এম মিরাজ হোসেন

এসএসসি পরীক্ষা শুরু বৃহস্পতিবার

শিক্ষা প্রতিষ্ঠানের মাল্টিমিডিয়া ক্লাস রুমের তথ্য চেয়েছে মাউশি

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ