আগামীতে মেডেকেলে ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষকরাও যাতে ধুমপান না করতে পারেন সেজন্য ব্যবস্থা নেয়া হচ্ছে—উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম নিজ এলাকায় গিয়ে সাধারণ মানুষের সেবায় নিয়োজিত হতে তরুণ শিক্ষার্থীদের প্রতি আহবান জানান।
রোববার রাজধানীর চতুর্থ ও দেশের ১৬তম সরকারি মেডিক্যাল কলেজ হিসেবে মুগদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালের প্রথম ব্যাচের ওরিয়েন্টেশন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরী বলেন, শুধু কথায় নয় দেশে যে উন্নয়ন হচ্ছে সরকারের সে কাজের এক উদাহরণ মুগদা মেডিক্যাল কলেজ ও হাসপাতাল।
৫০০ শয্যার মুগদা জেনারেল হাসপাতালটি ২০১৩ সালে উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। আর এ বছরই শুরু হলো মেডিকেল কলেজে এমবিবিএস কোর্সের ক্লাস। ঢাকা, সলিমুল্লাহ ও সোহরাওয়ার্দি মেডিক্যাল কলেজের পর রাজধানীতে এটি চতুর্থ সরকারি মেডিক্যাল কলেজ।