শিক্ষা

কিশোরগঞ্জে বই বিতরণে টাকা নেয়ার অভিযোগে প্রধান শিক্ষক বরখাস্ত

কিশোরগঞ্জ
কিশোরগঞ্জ

কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় বিনামূল্যে বিতরণের বই টাকা নেয়ার অভিযোগে পানান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আফাজ উদ্দিনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

প্রধান শিক্ষককে বিদ্যালয়ের সব ধরনের কাজ থেকে বিরত থাকার নির্দেশ দেয়া হয়েছে—আজ সোমবার থেকে আদেশটি কার্যকর হবে বলে তিনি জানান।

গতকাল রোববার সন্ধ্যায় কিশোরগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা অফিসে এ সংক্রান্ত নির্দেশ দেয়া হয়।

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. গোলাম মাওলা বলেন, প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ায় ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বলেন, শিক্ষার্থীদের কাছ থেকে আদায় করা টাকা ফেরত দেয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

এ বিষয়ে অধিকতর তদন্তে ভৈরব উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. সোহাগ হোসেনকে প্রধান করে তিন সদস্যের একটি কমিটি করা হয়েছে। আগামী সাত দিনের মধ্যে কমিটিকে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

এর আগে হোসেনপুর উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. আসাদুজ্জামান প্রাথমিক তদন্ত শেষে বলেন, বিনা মূল্যের বিতরণের পাঠ্যবই টাকার বিনিময়ে দেওয়ার অভিযোগের সত্যতা পাওয়া গেছে। ৭ জানুয়ারি জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা গোলাম মাওলার মাধ্যমে তদন্ত প্রতিবেদনটি প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে পাঠানো হয়।

তবে টাকা নেয়ার বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আফাজ উদ্দিন বলেন, বিদ্যালয়ে শিক্ষকের ঘাটতি থাকায় ব্যবস্থাপনা কমিটির মাধ্যমে দুজন খেলাধুলার শিক্ষক রাখা হয়েছে। প্রতি মাসে তাদের তিন হাজার টাকা করে সম্মানী দিতে হয়। এ টাকা জোগাড় করতেই প্রত্যেক শিক্ষার্থীর কাছে ২০ টাকা চাঁদা ধরা হয়েছিল। তবে শিক্ষার্থীরা টাকাটা দিতে চায় না বলে বই বিতরণের আগে তা আদায় করা হয়।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ফয়সাল আহমেদ এর নতুন বই ‘মুক্তিযুদ্ধে নদী’

রাহিতুল ইসলামের উপন্যাস ‘বদলে দেওয়ার গান’

ইডেন ছাত্রলীগ সভাপতি-সম্পাদককে অবাঞ্ছিত ঘোষণা

২০২৩ সালে এসএসসি-এইচএসসি পরীক্ষা সব বিষয়ে

ভারতের ইন্দিরা গান্ধী স্বর্ণপদক পেলেন এম মিরাজ হোসেন

এসএসসি পরীক্ষা শুরু বৃহস্পতিবার

শিক্ষা প্রতিষ্ঠানের মাল্টিমিডিয়া ক্লাস রুমের তথ্য চেয়েছে মাউশি

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ