অষ্টম বেতন কাঠামোতে বৈষম্য নিরসনের দাবিদে দুই ঘণ্টা কর্মবিরতি পালন করেছে পুলিশ ও প্রশাসন ছাড়া অন্যসব ক্যাডার ও নন-ক্যাডার কর্মকর্তারা। কর্মবিরতি কর্মসুচি চলবে আগামী ১৭ জানুয়ারি পর্যন্ত।
সোমবার বেলা ১২টা থেকে দুপুর ২টা পর্যন্ত সারাদেশে প্রায় তিন লাখ কর্মকর্তা কালো ব্যাচ পড়ে এ কর্মবিরতি পালন করে বলে জানিয়েছেন প্রকৃচির নেতারা।
বিশ্ববিদ্যালয় শিক্ষকদের লাগাতর কর্মবিরতির দিন থেকেই একই কর্মসুচি পালন করেছেন দেশের প্রোকৌশলী, চিকিৎসক, কৃষিবিদসহ ২৬টি ক্যাডার ও বিভিন্ন ফাংশনাল সার্ভিসের কর্মকর্তারা।
কর্মবিরতি কর্মসূচি:
অষ্টম বেতন কাঠামোয় টাইম স্কেল ও সিলেকসন গ্রেড বহাল
প্রথম শ্রেণির ক্যাডার ও নন-ক্যাডার কর্মকর্তাতের একই গ্রেডে বেতন
নন-ক্যাডার কর্মকর্তাদের ৪টি উচ্চতর বেতন ধাপ পরিবর্তনের সুযোগ
উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) কর্তৃত্ব ক্ষমতা দিয়ে মন্ত্রীপরিষদ বিভাগের আদেশ বাতিল
এবং নিজস্ব বিভাগ ছাড়াসব প্রেষণ বাতিল
তবে একইসঙ্গে সরকারের সঙ্গে এ বিষয়ে আলোচনা চলছে বলেও জানান প্রকৃচির নেতারা।
এদিকে, কর্মবিরতি কর্মসুচির কারণে বিভিন্ন সরকারি অফিসে ভোগান্তির সৃষ্টি হয়। বিশেষ করে সরকারি হাসপাতালগুলোতে অনেক রোগীদের চিকিৎসা না নিয়েই ফিরতে হয়েছে।
গত ১৫ ডিসেম্বর অস্টম বেতন কাটামোর গেজেট প্রকাশ করে সরকার। এতে টাইম স্কেল ও সিলেকসন গ্রেড তুলে দেয়া হয়।