প্রথম শ্রেণির শিক্ষার্থীদের বেতন প্রায় দ্বিগুণ বাড়ানোর প্রতিবাদে রাজধানীর ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের অভিভাবকরা বিক্ষোভ করেছেন।
সোমবার দুপুরে বেইলি রোডে ভিকারুন্নিসা নূন স্কুলের প্রধান গেইটের সামনে অভিভাবকরা এ বিক্ষোভ সমাবেশে করেন।
এ সময় অভিভাবকরা অভিযোগ করেন, নতুন শিক্ষার্থীদের বেতন বাড়ানোর ধারাবাহিকতায় পুরোনো শিক্ষার্থীদেরও বেতন বেড়ে যাবে, যা তাদের পক্ষে দেয়া সম্ভব নয়।
এদিকে, নতুন পে স্কেল অনুযায়ি সরকারি শিক্ষকদের বেতন বেড়ে যাওয়ার কারণেই স্কুল কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন অধ্যক্ষ।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: