শিক্ষা

সংকট সমাধান হবে, শিক্ষকদের সঙ্গে বৈঠক শেষে শিক্ষামন্ত্রী

শিক্ষক
শিক্ষক

পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের বেতন-মর্যাদা নিয়ে বিদ্যমান সমস্যার সুষ্ঠু সমাধানে আলোচনা এগোচ্ছে –জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের লাগাতার কর্মবিরতির দ্বিতীয় দিন মঙ্গলবার শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের সঙ্গে বৈঠকে করেছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের নেতারা।

সচিবালয়ে বৈঠকের শেষে মন্ত্রী এ কথা বলেন।

প্রায় ঘণ্টাব্যাপী আলোচনার করার পর শিক্ষামন্ত্রী বলেন, সুষ্ঠু সমাধানে যাওয়ার জন্য যে কার্যক্রম আজকের আলোচনায় আরো বেশ এগিয়েছে।

যেভাবেই হোক, সংকট সমাধান সুষ্ঠুভাবেই হবে বলে জানান শিক্ষামন্ত্রী।

শিক্ষক নেতারা জানিয়েছেন, সংকট সমাধানে সরকারের সংশ্লিষ্ট মহলের সঙ্গে আলোচনা ও আন্দোলন একইসঙ্গে চলবে।

বিকেল ৪টা ২৫ মিনিটের দিকে সচিবালয়ে এ বৈঠক শুরু হয়।

এর আগে দুপুরে বিশ্ববিদ্যালয় বন্ধ থাকাটা যেমন অনাকাঙ্খিত তেমনি শিক্ষকদের মর্যাদাহানিও মেনে নেয়া যায় না- এ সংকট সমাধানে প্রধানমন্ত্রীর সঙ্গেও দেখা করতে চান শিক্ষক নেতারা।

এ সময় সাংবাদিকদের বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের সভাপতি অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ শিক্ষকদের বিষয়ে প্রধানমন্ত্রীর কাছে হয়তো সঠিক তথ্য নেই—তাই প্রধানমন্ত্রীকে শিক্ষকদের অসন্তোষের বিষয়টি খতিয়ে দেখার আহ্বান জানান।

এদিকে, দ্রুত সমস্যা সমাধানের মধ্য দিয়ে এ অচলাবস্থার অবসান চান শিক্ষার্থীরা।

গতকাল থেকে অষ্টম বেতন কাঠামোয় অসঙ্গতি দূর করার দাবিতে লাগাতার কর্মবিরতির ডাক দেয় দেশের ৩৭টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। আন্দোলনের কারণে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে স্থগিত রয়েছে সব ধরনের ক্লাস ও পরীক্ষা।

প্রথম দিনের মতো আজও ক্লাস হয়নি, অচলাবস্থা বিরাজ করছে বিশ্ববিদ্যালয়গুলোতে। পরীক্ষাও রয়েছে বন্ধ।

দাবি পূরণ না হওয়া এ কর্মসুচি চলবে বলে জানিয়েছেন শিক্ষকরা। বেতন বৈষম্যের সমস্যা সমাধানে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করতে চান শিক্ষক সমিতির নেতারা।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ফয়সাল আহমেদ এর নতুন বই ‘মুক্তিযুদ্ধে নদী’

রাহিতুল ইসলামের উপন্যাস ‘বদলে দেওয়ার গান’

ইডেন ছাত্রলীগ সভাপতি-সম্পাদককে অবাঞ্ছিত ঘোষণা

২০২৩ সালে এসএসসি-এইচএসসি পরীক্ষা সব বিষয়ে

ভারতের ইন্দিরা গান্ধী স্বর্ণপদক পেলেন এম মিরাজ হোসেন

এসএসসি পরীক্ষা শুরু বৃহস্পতিবার

শিক্ষা প্রতিষ্ঠানের মাল্টিমিডিয়া ক্লাস রুমের তথ্য চেয়েছে মাউশি

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ