নিজস্ব ক্যাম্পাস ব্যতিত অন্যত্র কার্যক্রম পরিচালনা বন্ধে সরাকারি প্রজ্ঞাপন জারির পরও যে সকল বিশ্ববিদ্যালয়গুলো আইন অমান্য করবে তাদের বিরুদ্ধে অতিদ্রুত ব্যবস্থাগ্রহণ করা হবে—বলে জানিয়েছে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
বুধবার দুপুরে আশুলিয়ার দত্তপাড়ায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসে অনুষ্ঠিত ৫ম সমাবর্তন অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়টির চ্যান্সেলর রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদের প্রতিনিধি হিসেবে সভাপতিত্বকালে তিনি এ কথা বলেন।
এ সময় মন্ত্রী বলেন, যেসব বেসরকারি বিশ্ববিদ্যালয় শর্ত পূরনে ব্যর্থ, শিক্ষার পরিবেশ তৈরি করতে পারেনি তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।
বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে সম্ভাবনাময় উচ্চশিক্ষারখাত উল্লেখ করে তিনি আরো বলেন, অনেক বিশ্ববিদ্যালয় শিক্ষার মানবৃদ্ধিতে সর্বোচ্চ প্রচেষ্ঠা চালিয়ে যাচ্ছে।